ঢাকা , বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬ , ৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

এসআরবি'র অভিযানে বিদেশি মদসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ২২-১০-২০২৬ ০৭:৫৯:৫৮ অপরাহ্ন
আপডেট সময় : ২২-১০-২০২৬ ০৭:৫৯:৫৮ অপরাহ্ন
এসআরবি'র অভিযানে  বিদেশি মদসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
মাহিদুল ইসলাম ফরহাদ চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে অভিযান চালিয়ে বিদেশি মদসহ মোঃ নাইম হক (২৫) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-৫, সিপিসি-১-এর একটি আভিযানিক দল। এ সময় তাঁর বসতবাড়ির শয়নকক্ষের খাটের নিচ থেকে বিভিন্ন ব্র্যান্ডের ৩৭ বোতল বিদেশি মদ, ওষুধের বোতলজাত পণ্য এবং বিপুল পরিমাণ ভারতীয় পাতার বিড়ি উদ্ধার করা হয়। বুধবার (২১ অক্টোবর) রাত ১১টা ৩৫ মিনিটে শিবগঞ্জ উপজেলার মনাকষা ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের রাজনগর হাংগামী এলাকায় নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার নাইম হক ওই এলাকার বাসিন্দা। তাঁর বাবার নাম মোঃ বাবুল এবং মায়ের নাম মোছাঃ কারিমা। এসআরবির দেওয়া তথ্য অনুযায়ী, অভিযানে নাইম হকের বসতবাড়ির শয়নকক্ষের খাটের নিচ থেকে ৩৭ বোতল বিভিন্ন ব্র্যান্ডের বিদেশি মদ, ১২ বোতল ‘Kuf Relief’, ৬৬ বোতল ‘WINCEREX’ উদ্ধার করা হয়। উদ্ধার করা এসব পণ্যের মোট মূল্য ৩ লাখ ১ হাজার টাকা বলে জানানো হয়েছে। এ ছাড়া ৩৫ বান্ডেল ভারতীয় পাতার বিড়ি, প্রতি বান্ডেলে ২০ প্যাকেট হিসাবে মোট ৭০০ প্যাকেট বিড়ি, এক পোটলা খোলা ভারতীয় পাতার বিড়ি এবং মাদক ব্যবসায় ব্যবহৃত একটি মোবাইল ফোন জব্দ করা হয়। পরে গ্রেপ্তার ব্যক্তি ও উদ্ধার করা আলামত আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য শিবগঞ্জ থানায় হস্তান্তর করা হয়। এ ঘটনায় তাঁর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা করা হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। এসআরবি জানায়, দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখা এবং অপরাধ নিয়ন্ত্রণে অপরাধীদের আইনের আওতায় আনতে তাদের অভিযান অব্যাহত রয়েছে।


নিউজটি আপডেট করেছেন : News Upload

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ