ঢাকা , শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬ , ৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ভারতে পাচার হওয়া ৬ বাংলাদেশী ২ বছর পর ফেরত।

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ২৩-১০-২০২৬ ০৩:১৮:২৮ অপরাহ্ন
আপডেট সময় : ২৩-১০-২০২৬ ০৩:১৮:২৮ অপরাহ্ন
ভারতে পাচার হওয়া ৬ বাংলাদেশী ২ বছর পর ফেরত।
আঃজলিল,স্টাফ রিপোর্টারঃ--- ভালো কাজের প্রলোভনে ভারতে পাচার হওয়া ছয় বাংলাদেশিকে বেনাপোল দিয়ে হস্তান্তর করেছে ভারতীয় ইমিগ্রেশন পুলিশ। বৃহস্পতিবার রাতে বেনাপোল পেট্রাপোলের শূন্যরেখায় ভারতের ইমিগ্রেশন পুলিশ ও বিএসএফ তাদেরকে বেনাপোল ইমিগ্রেশন পুলিশের কাছে হস্তান্তর করেন বলে জানান বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্ট ইমিগ্রেশন ওসি সাইফুর রহমান। তাদের বাড়ি গাজীপুর ও সুনামগঞ্জ জেলায়। ফেরত আসা ব্যক্তিদের বরাতে ওসি বলেন, দুই বছর আগে রাতের আঁধারে বিভিন্ন সীমান্ত দিয়ে দালালরা তাদেরকে ভারতে নিয়ে যান। পরে তারা ভারতের বিভিন্ন স্থানে কাজ করেন।একপর্যায়ে অবৈধ অনুপ্রবেশের অভিযোগে সেদেশের পুলিশ তাদেরকে আটক করে। পরে আদালতের মাধ্যমে তাদেরকে জেল হাজতে পাঠানো হয়। কারাভোগ শেষে তাদের দেশে পাঠানো হয়।ইমিগ্রেশনের আনুষ্ঠানিকতা সম্পন্ন করার পর তাদেরকে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান ওসি। প্রেরক, আঃজলিল স্টাফ রিপোর্টার


নিউজটি আপডেট করেছেন : News Upload

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ