ঢাকা , শনিবার, ২৪ অক্টোবর ২০২৬ , ৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

কালাইয়ে মাত্রাই ইউপি নির্বাচন উপলক্ষে পান্না চৌধুরীর সমর্থনে মতবিনিময় সভা

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ২৪-১০-২০২৬ ০৫:৫৪:৪১ অপরাহ্ন
আপডেট সময় : ২৪-১০-২০২৬ ০৫:৫৪:৪১ অপরাহ্ন
কালাইয়ে মাত্রাই ইউপি নির্বাচন উপলক্ষে পান্না চৌধুরীর সমর্থনে মতবিনিময় সভা
​মোঃ মিশিকুল মন্ডল স্টাফ রিপোর্টার: ​জয়পুরহাটের কালাই উপজেলায় ০১নং মাত্রাই ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ পান্না চৌধুরীর সমর্থনে এক বিশাল মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ​শনিবার (২৪ অক্টোবর) বিকেল ৩টায় উপজেলার সমশিরা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ সভার আয়োজন করা হয়। ​প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ পান্না চৌধুরী। ​অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কালাই উপজেলা জিয়া মঞ্চের সভাপতি মোঃ আব্দুর রব চৌধুরী (টিলু)। সঞ্চালনা করেন মাত্রাই ইউনিয়নের ৮নং ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোঃ আমিনুল ইসলাম। ​প্রধান অতিথি বক্তব্য বলেন, মাত্রাই ইউনিয়নকে একটি আধুনিক, দুর্নীতিমুক্ত ও সুশাসিত ইউনিয়ন হিসেবে গড়ে তোলার প্রতিশ্রুতি ব্যক্ত করেন। তিনি ইউনিয়নের সার্বিক উন্নয়ন ও জনগণের অধিকার প্রতিষ্ঠায় আসন্ন নির্বাচনে সকল শ্রেণি-পেশার মানুষের সার্বিক সমর্থন ও সহযোগিতা কামনা করেন। ​সভায় স্থানীয় ব্যক্তিবর্গ ও বিএনপি এবং সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। দল যাকে সমর্থন দিবে তার পক্ষে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন।


নিউজটি আপডেট করেছেন : News Upload

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ