দীর্ঘ অবকাশ শেষে খুলছে সুপ্রিম কোর্ট
স্টাফ রিপোর্টার
আপলোড সময় :
২৫-১০-২০২৬ ১২:০৯:৩৩ অপরাহ্ন
আপডেট সময় :
২৫-১০-২০২৬ ১২:০৯:৩৩ অপরাহ্ন
দীর্ঘ এক মাস ১০ দিনের অবকাশকালীন ছুটি শেষে আজ রোববার (২৫ অক্টোবর) থেকে নিয়মিত বিচারিক কার্যক্রম শুরু হচ্ছে সুপ্রিম কোর্টের আপিল ও হাইকোর্ট বিভাগে। তবে প্রথম কার্যদিবসে আপিল বিভাগের এক নম্বর কোর্টে কোনো বিচারিক কার্যক্রম চলবে না।
শনিবার (২৪ অক্টোবর) সুপ্রিম কোর্ট প্রশাসনের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, অবকাশের পর প্রথম কার্যদিবসে সকাল সাড়ে ৯টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত সুপ্রিম কোর্টের ইনার ইয়ার্ড প্রাঙ্গণে সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হবে। এতে প্রধান বিচারপতি ও আপিল এবং হাইকোর্ট বিভাগের বিচারপতিরা অংশ নেবেন।
অনুষ্ঠানে অ্যাটর্নি জেনারেল, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি ও সম্পাদকসহ আইনজীবীরা উপস্থিত থাকবেন।
সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠানের কারণে আজ আপিল বিভাগের এক নম্বর কোর্টের বিচারিক কার্যক্রম বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
নিউজটি আপডেট করেছেন : News Upload
কমেন্ট বক্স