ভারতে সাজা ভোগ শেষে দেশে ফিরেছেন শিশুসহ ৩ জন বাংলাদেশি।
স্টাফ রিপোর্টার
আপলোড সময় :
২৭-১০-২০২৬ ০১:৪৫:০৬ অপরাহ্ন
আপডেট সময় :
২৭-১০-২০২৬ ০১:৪৫:০৬ অপরাহ্ন
আঃজলিল স্টাফ রিপোর্টারঃ---
সোমবার সাড়ে ৬ টার (২৬ অক্টোবর) ঘটিকায় যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি)-এর অধীনস্থ বেনাপোল আইসিপির সীমান্ত পিলার ১৮/৮-এস সংলগ্ন শূন্য লাইন দিয়ে ভারতীয় ইমিগ্রেশন পুলিশ তাঁদেরকে বাংলাদেশ ইমিগ্রেশন পুলিশের কাছে আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করে।
ফিরিয়ে আনা বাংলাদেশি নাগরিকরা হলেন বাগেরহাট জেলার মোড়েলগঞ্জ থানার ধরাদোয়া ধেথলার (ডেপুয়ারপাড়) গ্রামের আল আমিন শেখ (২০), তাঁর স্ত্রী জোসনা আক্তার (২১) এবং তাঁদের দুই বছরের শিশু সন্তান আরমান শেখ।
বিজিবি সূত্রে জানা যায়, ভালো কাজের আশায় তাঁরা দীর্ঘদিন আগে অবৈধভাবে সীমান্ত অতিক্রম করে ভারতে প্রবেশ করেছিলেন। ভারতে অবস্থানের সময় সেখানকার আইনশৃঙ্খলা বাহিনীর হাতে তাঁরা আটক হন। পরবর্তীতে সাজা মেয়াদের পর দুই দেশের আইনি প্রক্রিয়ার অংশ হিসেবে ট্রাভেল পারমিটের মাধ্যমে তাঁদের দেশে ফিরিয়ে আনা হয়।
হস্তান্তর প্রক্রিয়া শেষে বাংলাদেশ ইমিগ্রেশন পুলিশ ফেরত আসা ৩ জনকে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করে।
বেনাপোল পোর্ট থানা পুলিশ জানায়, প্রয়োজনীয় আইনগত কার্যক্রম শেষ করে ফেরত আসা ব্যক্তিদের যশোরের মানবাধিকার সংস্থা ‘জাস্টিস অ্যান্ড কেয়ার’-এর প্রতিনিধিদের কাছে হস্তান্তর করা হবে। পরবর্তীতে এনজিও সংস্থাটি তাঁদের নিজ নিজ পরিবারের নিকট পৌঁছে দেওয়ার ব্যবস্থা গ্রহণ করবে।
প্রেরক,
আঃজলিল
স্টাফ রিপোর্টার
মোবাইল নং ০১৮৮৩৯৩৫৪৬৬
নিউজটি আপডেট করেছেন : News Upload
কমেন্ট বক্স