যশোরে দুই হাজার পিস ইয়াবাসহ ২ মাদক আটক।
স্টাফ রিপোর্টার
আপলোড সময় :
৩০-১০-২০২৬ ১২:৩৯:৫৭ অপরাহ্ন
আপডেট সময় :
৩০-১০-২০২৬ ১২:৩৯:৫৭ অপরাহ্ন
আঃজলিল,স্টাফ রিপোর্টারঃ---
যশোরে অভিযান চালিয়ে দুই হাজার পিস ইয়াবাসহ ২ মাদক ব্যবসায়িকে আটক করেছে (ডিবি) পুলিশ। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি প্রাইভেটকারও জব্দ করা হয়েছে।
আটককৃত ব্যক্তিরা হলেন শার্শার পশ্চিমকোটা গ্রামের হাফিজুর রহমানের ছেলে ইয়াছিন গাজী (২৬) ও একই গ্রামের আব্দুর রশিদের ছেলে আব্দুল গফ্ফার (৩০)।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে যশোর সদরের নিউ আকিজ পেট্রোলিয়াম লিমিটেডের সামনে যশোর-বেনাপোল মহাসড়কে অভিযান চালায় জেলা গোয়েন্দা পুলিশের একটি দল। অভিযানে ইয়াছিন গাজী ও আব্দুল গফ্ফারকে আটক করা হয়। এ সময় তাঁদের কাছ থেকে দুই হাজার পিস ইয়াবা উদ্ধার এবং মাদক পরিবহনে ব্যবহৃত একটি প্রাইভেটকার জব্দ করা হয়।
বৃহস্পতিবার রাতে যশোরের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মিরাজুল ইসলাম বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন।
প্রেরক,
আঃজলিল
স্টাফ রিপোর্টার
নিউজটি আপডেট করেছেন : News Upload
কমেন্ট বক্স