ঢাকা , রবিবার, ০১ নভেম্বর ২০২৬ , ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

এইচএসসিতে পাসের হার শূন্য বা কম থাকা প্রতিষ্ঠান নিয়ে নতুন সিদ্ধান্ত

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ০১-১১-২০২৬ ০৫:৫১:০১ অপরাহ্ন
আপডেট সময় : ০১-১১-২০২৬ ০৫:৫১:০১ অপরাহ্ন
এইচএসসিতে পাসের হার শূন্য বা কম থাকা প্রতিষ্ঠান নিয়ে নতুন সিদ্ধান্ত



পাসের হার শূন্য কিংবা আশঙ্কাজনকভাবে কম— এমন শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে অবিলম্বে জবাবদিহির আওতায় আনার নির্দেশ দিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। রোববার বিকেলে সামাজিক মাধ্যমে দেয়া এক পোস্টে এ তথ্য জানান তিনি।


ছবি সম্বলিত পোস্টে উল্লেখ করা হয়, পাসের হার শূন্য কিংবা আশঙ্কাজনকভাবে কম- এমন শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে জবাবদিহির আওতায় আনতে এক সপ্তাহের মধ্যে সুনির্দিষ্ট পদক্ষেপ গ্রহণের নির্দেশ শিক্ষামন্ত্রীর।

জানা যায়, সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে কার্যকর পদক্ষেপ নিতে এক সপ্তাহের সময় বেঁধে দিয়েছেন তিনি। এই সময়ের মধ্যে এ প্রতিষ্ঠানগুলোর ব্যাপারে সুনির্দিষ্ট পদক্ষেপ গ্রহণের নির্দেশ দেয়া হয়েছে।

শিক্ষা খাতের মানোন্নয়ন এবং যেসব শিক্ষাপ্রতিষ্ঠানের ফলাফল অত্যন্ত হতাশাজনক, সেগুলোর তদারকি জোরদার করতে মন্ত্রণালয়ের পক্ষ থেকে এই কঠোর অবস্থান নেয়া হয়েছে বলে জানা গেছে।

চলতি বছরের এইচএসসি ও সমমানের পরীক্ষায় ২৯৩টি শিক্ষাপ্রতিষ্ঠানের কোনও শিক্ষার্থী পাস করেননি। গত বছর এ ধরনের প্রতিষ্ঠানের সংখ্যা ছিল ২০২টি। অর্থাৎ, গত বছরের তুলনায় এবার কোনও শিক্ষার্থী পাস করেননি, এমন প্রতিষ্ঠানের সংখ্যা বেড়েছে ৯১টি। অন্যদিকে, শতভাগ শিক্ষার্থী পাস করেছেন ১৩৯টি শিক্ষাপ্রতিষ্ঠানে।

ফলাফল অনুযায়ী, এবারের এসএসসি ও সমমানের পরীক্ষায় মোট ১২ লাখ ৪০ হাজার ৭৯৮ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে। উত্তীর্ণ হয়েছে ৬ লাখ ৪৬ হাজার ৬৮৫ জন। সেই হিসাবে পরীক্ষায় অংশ নেয়া শিক্ষার্থীদের মধ্যে পাসের হার ৫২.১২ শতাংশ। উত্তীর্ণ শিক্ষার্থীদের মধ্যে ৪০ হাজার ৮৪ জন জিপিএ-৫ পেয়েছেন।


নিউজটি আপডেট করেছেন : News Upload

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ