ঢাকা , রবিবার, ০১ নভেম্বর ২০২৬ , ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

জেলা পরিষদের উদ্যোগে ৭৫ দুস্থ নারীকে সেলাই মেশিন তুলে দেন জেলা পরিষদের প্রশাসক হারুনুর রশিদ

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ০১-১১-২০২৬ ০৭:৩০:৪৩ অপরাহ্ন
আপডেট সময় : ০১-১১-২০২৬ ০৭:৩০:৪৩ অপরাহ্ন
জেলা পরিষদের উদ্যোগে ৭৫ দুস্থ নারীকে সেলাই মেশিন তুলে দেন জেলা পরিষদের প্রশাসক হারুনুর রশিদ
মাহিদুল ইসলাম ফরহাদ চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি চাঁপাইনবাবগঞ্জে দুস্থ ও অসহায় নারীদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি এবং অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করে তুলতে জেলা পরিষদের উদ্যোগে ৭৫ জন নারীর মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে। রোববার (১ নভেম্বর) সকাল ১১টা ৩০ মিনিটে চাঁপাইনবাবগঞ্জ জেলা পরিষদ কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উপকারভোগী নারীদের হাতে সেলাই মেশিন তুলে দেন জেলা পরিষদের প্রশাসক ও সাবেক সংসদ সদস্য মো. হারুনুর রশীদ। এ সময় তিনি বলেন, সমাজের পিছিয়ে পড়া ও অসহায় নারীদের স্বাবলম্বী করে তোলা আমাদের অন্যতম দায়িত্ব। শুধু আর্থিক সহায়তা দিয়ে নয়, বরং কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করে নারীদের নিজের পায়ে দাঁড়ানোর ব্যবস্থা করতে হবে। একটি সেলাই মেশিন একজন নারীর জীবনে পরিবর্তন আনতে পারে। এর মাধ্যমে তারা ঘরে বসেই আয় করতে পারবেন এবং পরিবারের আর্থিক সচ্ছলতায় ভূমিকা রাখতে পারবেন। তিনি আরও বলেন, নারীরা যদি আত্মকর্মসংস্থানের মাধ্যমে অর্থনৈতিকভাবে প্রতিষ্ঠিত হতে পারেন, তাহলে পরিবার ও সমাজ উভয়ই উপকৃত হবে। জেলা পরিষদের এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত রাখার চেষ্টা করা হবে। বিতরণ করা সেলাই মেশিনগুলো যথাযথভাবে কাজে লাগিয়ে উপকারভোগীরা নিজেদের ভাগ্য পরিবর্তনে ভূমিকা রাখবেন বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। অনুষ্ঠানে মোট ৭৫ জন নারীকে একটি করে সেলাই মেশিন দেওয়া হয়। এ উদ্যোগের ফলে উপকারভোগীরা নিজ নিজ বাড়িতে সেলাইয়ের কাজ করে আয় করার পাশাপাশি পরিবারের আর্থিক অবস্থার উন্নয়নে অবদান রাখতে পারবেন বলে আশা করা হচ্ছে। এ সময় উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা আবু সালেহ্ মোহাম্মদ হাসনাত, চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ও পৌর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলামসহ জেলা পরিষদের সংশ্লিষ্ট কর্মকর্তা ও অন্যান্য ব্যক্তিবর্গ।


নিউজটি আপডেট করেছেন : News Upload

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ