ঢাকা , সোমবার, ০২ নভেম্বর ২০২৬ , ১৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

গণপূর্তে বৈষম্য তৈরীর ইলেকট্রো-মেকানিক্যাল (ই/এম) বিভাগ-৬-এর নির্বাহী প্রকৌশলী সৈয়দ ইসকান্দার আলী

লিটন আলী
আপলোড সময় : ০২-১১-২০২৬ ০৪:৫৬:০২ অপরাহ্ন
আপডেট সময় : ০২-১১-২০২৬ ০৪:৫৬:০২ অপরাহ্ন
গণপূর্তে বৈষম্য তৈরীর  ইলেকট্রো-মেকানিক্যাল (ই/এম) বিভাগ-৬-এর নির্বাহী প্রকৌশলী সৈয়দ ইসকান্দার আলী




গণপূর্ত অধিদপ্তরের ইলেকট্রো-মেকানিক্যাল (ই/এম) বিভাগ-৬-এর নির্বাহী প্রকৌশলী সৈয়দ ইসকান্দার আলী  বিরুদ্ধে জালিয়াতি, ঘুষ বাণিজ্য, ভুয়া বিল-ভাউচারের মাধ্যমে সরকারি অর্থ ছাড়, অবৈধ সম্পদ অর্জনসহ গুরুতর নানা অভিযোগ উঠেছিল প্রায় এক বছর আগে। 


আধুনিক সভ্যতার অন্তরালে ভদ্রতার লেবাসধারী অদৃশ্য মুখোশ পড়া দুর্নীতিবাজ (ই/এম) বিভাগ-৬-এর নির্বাহী প্রকৌশলী সৈয়দ ইসকান্দার আলী গণপূর্ত অধিদপ্তরে প্রকৌশলীদের মধ্যে বৈষম্য তৈরীর নেপথ্য গডফাদার। আ’লীগ আমলে তিনি ছিলেন সবচেয়ে বড় আ’লীগার, অন্তরবর্তী সরকারের আমলে প্রেসিডেন্ট এর ছেলের বন্ধু ও ব্রিগেডিয়ার ভায়রা ভাইয়ের প্রভাব বিস্তার আর বর্তমানে মির্জা আব্বাসের  পরিচয়ে জাতীয়তাবাদের নব্য রক্ষাকারী। সহকর্মীদের ল্যাং মেরে দেশ জাতি তথা মানবতার সর্বনাশ করে বহুরূপী এই গণপূর্ত প্রকৌশলী যখন যেভাবে প্রয়োজন ডিপার্টমেন্টকে সিড়ি বা চাকরিকে শক্ত হ্যামার হিসেবে ব্যবহার করে নিজের আখের গুছিয়ে নিয়েছেন বা নিচ্ছেন। পদ পদবী ও প্রভাব টিকিয়ে রাখতে সহকর্মীদের ঘাড়ে পাড়া দিয়ে ঘোল খাইয়ে অন্যদিকে ব্যতিব্যস্ত


রেখে একের পর এক লোভনীয় চেয়ারগুলো দখল করে দুর্নীতি আর লুটপাটের চুড়ান্ত শিখরে আরোহন করেছেন তিনি। তার ইচ্ছেকৃত খামখেয়ালিপনা ও লোভাতুর শ্যেন দৃস্টিতে পুড়ে ছাড়খার হয়েছে অসংখ্য ঠিকাদারের জীবন-জীবিকা ও সাধারণ প্রকৌশলীর চাকরিজীবন। সে পরিসংখ্যান নিয়ে লিখতে গেলে প্রকৌশলী (ই/এম) বিভাগ-৬-এর নির্বাহী প্রকৌশলী সৈয়দ ইসকান্দার আলীর কাহিনী নিয়ে (A tale of white-color corruptionist Engineer Masud Rana) কয়েকটি পদ্য বা উপন্যাস লেখা যাবে। নিয়ম-কানুন ও সততার বুলি আউড়িয়ে মোহমুগ্ধ করে সবার চোখে ধুলো ছিটিয়ে আড়ালে আবডালে তিনি বেনামী ঠিকাদারী ব্যবসাসহ বড় বড় প্রকল্পগুলোতে কথিত ভ্যারিয়েশন ও ফ›ন্টলোডিং বা ম্যাজারমেন্ট জালিয়াতি প্রকৌশলগত দুর্বোধ্য টার্মের ব্যবহার করে কৌশলে হাতিয়ে নিয়েছেন শতাধিক কোটি টাকা। এমনই কৌশলে জালিয়াতি ও দুর্নীতির সর্বশেষ সংস্করণ কথিত লটারির মাধ্যমে বিতর্কিত উপায়ে গণপূর্ত ঢাকা ৬ নং ডিভিশন থেকে ২নং ই/এম  গণপূর্ত বিভাগের বদলী। তথ্য সংশ্লিস্ট নির্ভরযোগ্য সূত্রের।


কোন কাজ না করে ফাইলওয়ার্কের মাধ্যমে ২০২৫-২০২৬ অর্থবছরের • প্রকল্পের দুর্নীতির ধরন: ই/এম (ইলেক্ট্রিক্যাল ও মেকানিক্যাল) বিভাগের প্রকৌশলীদের বিরুদ্ধে সাধারণত বিভিন্ন বড় সরকারি ভবনের লিফট স্থাপন, জেনারেটর কেনা, কেন্দ্রীয় শীতাতপ নিয়ন্ত্রণ ব্যবস্থা (AC) সরবরাহ এবং কাঠের কারখানার বিভিন্ন আসবাবপত্র ও অভ্যন্তরীণ সাজসজ্জার (Interior) সরকারি টেন্ডারে ব্যাপক অনিয়মের অভিযোগ থাকে। সৈয়দ ইসকান্দার আলী যেহেতু ঢাকার গুরুত্বপূর্ণ 'ই/এম বিভাগ-৬' এবং 'ই/এম কাঠের কারখানা বিভাগ'-এর মতো বড় বাজেটের সংস্থায় পদায়ন পেয়েছেন, তাই এই বিভাগগুলোর অধীনস্থ সাম্প্রতিক প্রকল্পগুলোর টেন্ডার প্রক্রিয়া ও ব্যয়ের স্বচ্ছতা নিয়ে দুদকে জমা পড়া অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে।

 
তার অবৈধ সম্পদের মধ্যে আছে   বসুন্ধরা ব্লক কে রোড নাম্বার ১০২ বাসা নং  ২৩/৩ 
মাগুরা ৭ নং পলাশবাড়িয়া ইউনিয়ন শত বিঘা জমি গুলিস্তান হল মার্কেট, দোকান ২৭টা   বসুন্ধরা মার্কেট দোকান ৪ টা পূর্বাচলে প্রবাসী পল্লী গ্রুপে ৩০ কাঠা জমি ।

অর্ধশতাধিক বিঘা জমি-জমাসহ নামে-বেনামে শতাধিক কোটি টাকার সহায়-সম্পদের মালিক তিনি।  নির্বাহী প্রকৌশলী সৈয়দ ইসকান্দার আলী 
 
অবৈধ ভাবে ক্ষমতা প্রয়োগ করে  টাকার বিনিময়ে বদলি সময় ১৫ দিন সময় বারিয়ে নিয়ে বিভিন্ন ভাবে নিজের হাতে থাকা টেন্ডার  প্রক্রিয়া সম্পূর্ণ করে যাবেন বলে জানা যায় । এতে করে কয়কে জন নির্বাহী প্রকৌশলী  তার উপর অসন্তষ্ট খবর পাওয়া যায় । 
 


নিউজটি আপডেট করেছেন : News Upload

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ