ঢাকা , মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬ , ১৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

বাগআচড়ায় তরিকুল ইসলামেরর মৃত্যুবার্ষিকী উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত।

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ০৩-১১-২০২৬ ১২:০৪:৩৮ অপরাহ্ন
আপডেট সময় : ০৩-১১-২০২৬ ১২:০৪:৩৮ অপরাহ্ন
বাগআচড়ায় তরিকুল ইসলামেরর মৃত্যুবার্ষিকী উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত।


আঃজলিল,স্টাফ রিপোর্টার

বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সাবেক সদস্য ও সাবেক মন্ত্রী তরিকুল ইসলামের ৮ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে যশোরে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে জেলা বিএনপি। এসব কর্মসূচির অংশ হিসেবে শার্শা উপজেলার বাগআঁচড়া ইউনিয়নে দোয়া মাহফিল আয়োজনের লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২ নভেম্বর) সন্ধ্যায় বাগআঁচড়া ইউনিয়ন বিএনপির দলীয় কার্যালয়ে এ প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়।

আগামী ৪ নভেম্বর বিকেলে বাগআঁচড়া ইউনাইটেড মাধ্যমিক বিদ্যালয় মাঠে তরিকুল ইসলামের স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এ আয়োজন সফল করতে ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের নিয়ে প্রস্তুতিমূলক সভার আয়োজন করা হয়।

প্রেরক,

আঃজলিল 

স্টাফ রিপোর্টার


নিউজটি আপডেট করেছেন : News Upload

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ