ঢাকা , মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬ , ১৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

রাঙ্গামাটি সরকারি কলেজে প্লাস্টিক বোতলের বিনিময়ে চারা গাছ বিতরণ, পরিবেশ রক্ষায় বিডি ক্লিনের ব্যতিক্রমী উদ্যোগ

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ০৩-১১-২০২৬ ১২:০৯:০৫ অপরাহ্ন
আপডেট সময় : ০৩-১১-২০২৬ ১২:০৯:০৫ অপরাহ্ন
রাঙ্গামাটি সরকারি কলেজে প্লাস্টিক বোতলের বিনিময়ে চারা গাছ বিতরণ, পরিবেশ রক্ষায় বিডি ক্লিনের ব্যতিক্রমী উদ্যোগ


মোঃ কামরুল ইসলাম, রাঙ্গামাটি প্রতিনিধি:

প্লাস্টিক দূষণ রোধ, পরিবেশ সংরক্ষণ এবং জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে রাঙ্গামাটি সরকারি কলেজে ব্যতিক্রমধর্মী পরিবেশবান্ধব কর্মসূচি ‘বোতলের বিনিময়ে গাছ’ অনুষ্ঠিত হয়েছে। বিডি ক্লিন রাঙ্গামাটি টিমের আয়োজনে এ কর্মসূচিতে পরিত্যক্ত প্লাস্টিক বোতল জমা দিয়ে বিনিময়ে চারা গাছ সংগ্রহ করেন অংশগ্রহণকারীরা।


 ব্যতিক্রমী এ উদ্যোগের মাধ্যমে প্লাস্টিক বর্জ্যের সঠিক ব্যবস্থাপনা, বৃক্ষরোপণের গুরুত্ব এবং পরিবেশ রক্ষায় নাগরিকদের দায়িত্ব সম্পর্কে সচেতনতা সৃষ্টি করা হয়।কর্মসূচির মূল উদ্দেশ্য ছিল যত্রতত্র ফেলে দেওয়া প্লাস্টিক বোতল সংগ্রহের মাধ্যমে পরিবেশ দূষণ কমানো এবং মানুষকে পরিবেশবান্ধব কাজে উদ্বুদ্ধ করা। প্লাস্টিক বর্জ্য যে পরিবেশের জন্য মারাত্মক হুমকি, তা তুলে ধরার পাশাপাশি বর্জ্য ব্যবস্থাপনার কার্যকর উপায় সম্পর্কেও অংশগ্রহণকারীদের সচেতন করা হয়।প্লাস্টিক বোতল দিন, চারা গাছ নিন,এমন আকর্ষণীয় স্লোগানে পরিচালিত কর্মসূচিতে অংশগ্রহণকারীরা পরিত্যক্ত প্লাস্টিক বোতল জমা দিয়ে বিনিময়ে একটি করে চারা গাছ গ্রহণ করেন।

এ উদ্যোগের মাধ্যমে প্লাস্টিক বর্জ্যকে পরিবেশের জন্য ক্ষতিকর উপাদান হিসেবে না দেখে সঠিক ব্যবস্থাপনার আওতায় আনার গুরুত্ব তুলে ধরা হয়। একই সঙ্গে চারা গাছ বিতরণের মাধ্যমে বৃক্ষরোপণ ও সবুজায়নের প্রতি মানুষের আগ্রহ বাড়ানোর চেষ্টা করা হয়।কর্মসূচির অংশ হিসেবে প্লাস্টিক বোতল দিয়ে তৈরি বিভিন্ন প্রদর্শনীও উপস্থাপন করা হয়। এসব প্রদর্শনীর মাধ্যমে প্লাস্টিক দূষণের ভয়াবহতা, প্রকৃতি ও পরিবেশের ওপর এর দীর্ঘমেয়াদি ক্ষতিকর প্রভাব এবং প্লাস্টিক বর্জ্যের যথাযথ ব্যবস্থাপনার প্রয়োজনীয়তা তুলে ধরা হয়।

প্রদর্শনীগুলো শিক্ষার্থী ও উপস্থিত দর্শনার্থীদের মধ্যে পরিবেশ সচেতনতা সৃষ্টিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
অনুষ্ঠানে উপস্থিত থেকে কর্মসূচির উদ্বোধন করেন রাঙ্গামাটি সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ নাসিমুল হক, উপাধ্যক্ষ প্রফেসর মোঃ মনোয়ার কবীর এবং শিক্ষক পরিষদের সম্পাদক জনাব অনির্বাণ বড়ুয়া। 

তাঁদের উপস্থিতি ও অংশগ্রহণ এ পরিবেশবান্ধব উদ্যোগকে আরও তাৎপর্যপূর্ণ করে তোলে।কর্মসূচির শেষ পর্যায়ে অংশগ্রহণকারীরা পরিবেশ রক্ষার শপথ গ্রহণ করেন। 

এ সময় তারা প্লাস্টিক বর্জ্য যত্রতত্র না ফেলা, পরিবেশ পরিচ্ছন্ন রাখা, বৃক্ষরোপণে উৎসাহিত হওয়া এবং নিজ নিজ অবস্থান থেকে পরিবেশ সংরক্ষণে ভূমিকা রাখার প্রত্যয় ব্যক্ত করেন। চারা গাছ সংগ্রহের মধ্য দিয়ে অংশগ্রহণকারীদের মধ্যে সবুজ ও পরিচ্ছন্ন পৃথিবী গড়ার নতুন অঙ্গীকার তৈরি হয়।

আয়োজকদের এ উদ্যোগ পরিবেশ সংরক্ষণে সচেতনতা বৃদ্ধির পাশাপাশি শিক্ষার্থীদের পরিবেশবান্ধব কর্মকাণ্ডে সম্পৃক্ত করার একটি কার্যকর দৃষ্টান্ত হিসেবে বিবেচিত হচ্ছে। বিশেষ করে তরুণ প্রজন্মকে প্লাস্টিক দূষণের ক্ষতিকর দিক সম্পর্কে সচেতন করা এবং পরিবেশ রক্ষায় তাদের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করার ক্ষেত্রে এ ধরনের কর্মসূচি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।পরিবেশ দূষণ বর্তমানে বিশ্বব্যাপী একটি বড় চ্যালেঞ্জ। প্লাস্টিক বর্জ্য নদী, খাল, জলাশয় ও মাটির পরিবেশকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করছে।

এ পরিস্থিতিতে প্লাস্টিক বর্জ্যের ব্যবহার কমানো, ব্যবহৃত বোতল নির্দিষ্ট স্থানে সংগ্রহ করা এবং বৃক্ষরোপণের মাধ্যমে পরিবেশের ভারসাম্য রক্ষায় সম্মিলিত উদ্যোগ গ্রহণ অত্যন্ত জরুরি।বিডি ক্লিন রাঙ্গামাটি টিমের এ ব্যতিক্রমী কর্মসূচি সেই সম্মিলিত উদ্যোগেরই একটি ইতিবাচক উদাহরণ। ছোট ছোট সচেতনতামূলক উদ্যোগ এবং ব্যক্তিগত দায়িত্ববোধের মাধ্যমে একটি পরিচ্ছন্ন, দূষণমুক্ত ও

সবুজ বাংলাদেশ গড়ে তোলা সম্ভব,এমন বার্তাই তুলে ধরে কর্মসূচিটি।
‘সবুজ হোক মন, সবুজ হোক পৃথিবী,এ প্রত্যয়কে সামনে রেখে পরিবেশ রক্ষায় সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান আয়োজকরা।


নিউজটি আপডেট করেছেন : News Upload

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ