ঢাকা , মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬ , ১৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

আগামী বছরের ছুটির তালিকা অনুমোদন

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ০৩-১১-২০২৬ ০১:৩৪:২৫ অপরাহ্ন
আপডেট সময় : ০৩-১১-২০২৬ ০১:৩৪:২৫ অপরাহ্ন
আগামী বছরের ছুটির তালিকা অনুমোদন



আগামী বছরের (২০২৭ সাল) ছুটির তালিকা অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। তালিকায় ১৫ দিন সাধারণ ছুটি ও ১৪ দিন নির্বাহী আদেশে ছুটি রাখা হয়েছে। এসব ছুটির মধ্যে সাপ্তাহিক ছুটি থাকায় মোট ছুটি হবে কার্যত ২২ দিন।

সোমবার (২ নভেম্বর) সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠকে এ তালিকার অনুমোদন দেওয়া হয়। পরে এক সংবাদ সম্মেলনে মন্ত্রিসভার সিদ্ধান্ত জানান মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি।

তিনি জানান, ২০২৭ সালের সরকারি ছুটির তালিকায় ১৫ দিন সাধারণ ছুটি এবং ১৪ দিন নির্বাহী আদেশে ছুটি রাখা হয়েছে।

মন্ত্রিপরিষদ সচিব বলেন, মোট ছুটির মধ্যে জাতীয় দিবস ও বিভিন্ন সম্প্রদায়ের গুরুত্বপূর্ণ ধর্মীয় পর্ব উপলক্ষে ১৫ দিন সাধারণ ছুটি রয়েছে। এরমধ্যে ৪টি সাপ্তাহিক ছুটির দিন (দুটি শুক্রবার ও দুটি শনিবার)। বাংলা নববর্ষ ও বিভিন্ন গুরুত্বপূর্ণ ধর্মীয় পর্ব উপলক্ষে ১৪ দিন নির্বাহী আদেশে সরকারি ছুটি রয়েছে। এর মধ্যে তিনটি সাপ্তাহিক ছুটির দিন (একটি শুক্র ও দুটি শনিবার)।

ধর্মীয় উৎসব উপলক্ষে কর্মচারীরা বছরে সর্বোচ্চ তিন দিন ঐচ্ছিক ছুটি নিতে পারেন বলে জানান নাসিমুল গনি। তিনি বলেন, পার্বত্য চট্টগ্রামসহ দেশের অন্যান্য এলাকায় কর্মরত বিভিন্ন ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর কর্মচারীরা তাদের প্রধান সামাজিক উৎসব বৈসাবি বা এ ধরনের উৎসব উদযাপনের জন্য দুদিন ঐচ্ছিক ছুটি ভোগের সুযোগ রয়েছে।


নিউজটি আপডেট করেছেন : News Upload

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ