ঢাকা , মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬ , ১৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

দক্ষিণ কোরিয়ার সঙ্গে সেপা চুক্তি দ্রুত অনুমোদনে সম্মত বাংলাদেশ

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ০৩-১১-২০২৬ ০৩:৪৭:৩৫ অপরাহ্ন
আপডেট সময় : ০৩-১১-২০২৬ ০৩:৪৭:৩৫ অপরাহ্ন
দক্ষিণ কোরিয়ার সঙ্গে সেপা চুক্তি দ্রুত অনুমোদনে সম্মত বাংলাদেশ



অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর নেতৃত্বে বাংলাদেশের একটি প্রতিনিধিদল দক্ষিণ কোরিয়ার মন্ত্রী জং-সুং পার্কের সঙ্গে বৈঠক করেছে। মঙ্গলবার (৩ নভেম্বর) সিউলে অনুষ্ঠিত এ বৈঠকে সেপা বাণিজ্য চুক্তি দ্রুত অনুমোদন, আধুনিক তথ্যপ্রযুক্তিতে যৌথ সহযোগিতা, শুল্ক সংস্কার এবং যৌথ ওয়ার্কিং গ্রুপ গঠনের বিষয়ে দুই পক্ষ সম্মত হয়েছে।
এ ছাড়া, লজিস্টিকস হাব ও গভীর সমুদ্রবন্দরে বিনিয়োগ আকর্ষণে হুন্দাই গ্লোভিস এবং জাহাজ মেরামত ও সামুদ্রিক অবকাঠামো উন্নয়নে হানহয়া ওশানের সঙ্গে ফলপ্রসূ আলোচনা হয়েছে।


আধুনিক তথ্যপ্রযুক্তিতে যৌথ সহযোগিতা জোরদারের লক্ষ্যে প্রতিনিধিদলটি এলজি এআই ল্যাবের গবেষণা কেন্দ্র পরিদর্শন করে। পাশাপাশি, স্যামসাং ইলেকট্রনিকসের নেটওয়ার্ক ও সেমিকন্ডাক্টর খাতে বাংলাদেশে বিনিয়োগের অনুকূল পরিবেশ তৈরির প্রস্তাবনাও তুলে ধরা হয়।


বাংলাদেশের অর্থনীতি, বাণিজ্য ও প্রযুক্তি খাতে দ্বিপক্ষীয় সহযোগিতা বাড়ানো এবং দক্ষিণ কোরিয়ার বিনিয়োগ আকর্ষণের লক্ষ্যে এসব আলোচনা অনুষ্ঠিত হয়।


প্রতিনিধিদলে আরও উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তিবিষয়ক উপদেষ্টা রেহান আসাদ, প্রধানমন্ত্রীর বিনিয়োগ ও পুঁজিবাজারবিষয়ক বিশেষ সহকারী তানভীর শাহরিয়ার গনি এবং অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) সচিব মো. শাহরিয়ার কাদের ছিদ্দিকী।


নিউজটি আপডেট করেছেন : News Upload

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ