ধনবাড়ীতে নবাগত টাঙ্গাইল জেলা প্রশাসকের মতবিনিময় অনুষ্ঠিত...
স্টাফ রিপোর্টার
আপলোড সময় :
০৩-১১-২০২৬ ০৪:১৯:৪৭ অপরাহ্ন
আপডেট সময় :
০৩-১১-২০২৬ ০৪:১৯:৪৭ অপরাহ্ন
মোঃ জাকির খান ধনবাড়ী টাঙ্গাইল।
টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলা পরিষদ চত্বরে শিক্ষার্থীদের মাঝে খেলাধুলার সামগ্রী বিতরণ করেন নবাগত জেলা প্রশাসক আবু সাঈদ।
নবাগত জেলা প্রশাসক আবু সাঈদ সরকারি কর্মকর্তাদের দায়িত্বশীলতা, সততা ও নিষ্ঠার সঙ্গে কাজ করার আহ্বান জানিয়েছেন। সরকারি সেবার মানোন্নয়ন, দাপ্তরিক স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করার পাশাপাশি সরকারি অফিস ও শিক্ষাপ্রতিষ্ঠানে পরিচ্ছন্নতা, সিসি ক্যামেরা, বায়োমেট্রিক হাজিরা এবং বৃক্ষরোপণের ওপর গুরুত্বারোপ করেন তিনি।
আজ সোমবার ধনবাড়ীতে সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি ও সুশীল সমাজের প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় সভায় এসব কথা বলেন জেলা প্রশাসক।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নূরজাহান আক্তার সাথীর সঞ্চালনায় সভায় বক্তব্য দেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ এনামুল হক ভিপি, পৌর বিএনপির সভাপতি এস এমএ ছোবহান, উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ মাসুদুর রহমান মাসুদ, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ বাবুল হাসান, বীর মুক্তিযোদ্ধা মোঃ শাজাহান আলী, ধনবাড়ী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ হাফিজুর রহমান সহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা।
মতবিনিময় সভায় জেলা প্রশাসক বলেন, সরকারি সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে প্রত্যেক কর্মকর্তাকে দাপ্তরিক কাজে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে হবে। সরকারি অফিস ও শিক্ষাপ্রতিষ্ঠানে পরিচ্ছন্নতা বজায় রাখার পাশাপাশি সিসি ক্যামেরা ও বায়োমেট্রিক হাজিরা ব্যবস্থা চালু করতে হবে। পরিবেশের ভারসাম্য রক্ষায় বেশি বেশি গাছ লাগাতে হবে।
এর আগে জেলা প্রশাসক আবু সাঈদ ধনবাড়ী থানা পরিদর্শন করেন এবং ধনবাড়ী থানার ওসি সহ অন্যান্য কর্মকর্তাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন ।
এরপর পজেলা পরিষদ চত্বরে উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে ময়লা ফেলার ঝুড়ি (ডাস্টবিন) বিতরণ করেন। মতবিনিময় সভা শেষে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মধ্যে খেলাধুলার সামগ্রী ও গাছের চারা বিতরণ করা হয়। পরে তিনি ধনবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেন।
এ সময় রোগীদের খাবারের মান, চিকিৎসাসেবার গুণগত মান এবং হাসপাতালের পরিবেশ ও পরিচ্ছন্নতা সরেজমিনে পর্যবেক্ষণ করেন। সেবার মান উন্নয়ন ও পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করতে হাসপাতাল কর্তৃপক্ষকে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেন।
নিউজটি আপডেট করেছেন : News Upload
কমেন্ট বক্স