ঢাকা , শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬ , ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

বন্ধুকে হত্যার দায়ে কুয়েতে বাংলাদেশির মৃত্যুদণ্ড

ডেস্ক রিপোর্ট
আপলোড সময় : ০৫-১১-২০২৬ ০২:২৭:২৫ অপরাহ্ন
আপডেট সময় : ০৫-১১-২০২৬ ০২:২৭:২৫ অপরাহ্ন
বন্ধুকে হত্যার দায়ে কুয়েতে বাংলাদেশির মৃত্যুদণ্ড



কুয়েতে স্ত্রীর ছবি ফেসবুকে প্রকাশ করাকে কেন্দ্র করে বন্ধুকে হত্যার দায়ে এক বাংলাদেশি প্রবাসীকে মৃত্যুদণ্ড দিয়েছে দেশটির একটি ফৌজদারি আদালত। মঙ্গলবার আদালত তাকে পরিকল্পিত হত্যাকাণ্ডের দায়ে এ দণ্ড দেন। কুয়েতের পাবলিক প্রসিকিউশনের বরাতে এ তথ্য জানিয়েছে স্থানীয় সংবাদমাধ্যম।

প্রসিকিউশনের তথ্য অনুযায়ী, নিহত ব্যক্তি অভিযুক্তের স্ত্রীর ছবি তার অনুমতি ছাড়াই তুলে ফেসবুকে প্রকাশ করেন। ছবিগুলো সরিয়ে নেওয়ার জন্য বারবার অনুরোধ জানানো হলেও তিনি তা প্রত্যাখ্যান করেন। এমনকি ছবিগুলো ঘিরে আপত্তিকর মন্তব্য প্রকাশের পরও নতুন করে আরও ছবি পোস্ট করেন। এ নিয়ে দুই বন্ধুর মধ্যে বিরোধ চরমে পৌঁছায়।


আদালতে দেওয়া স্বীকারোক্তিতে অভিযুক্ত জানান, একসময় তাদের মধ্যে ঘনিষ্ঠ বন্ধুত্ব ছিল। একদিন অভিযুক্তর বন্ধু অনুমতি ছাড়াই তার স্ত্রীর ছবি তুলেছিলেন এবং পরবর্তীতে সেগুলো ফেসবুকে প্রকাশ করেছিলেন। বিষয়টি নিয়ে আপত্তি জানিয়ে ছবি সরিয়ে নিতে বললেও বন্ধু তাতে রাজি হননি।

প্রসিকিউশনের ভাষ্য অনুযায়ী, এ ঘটনার জেরে প্রতিশোধ নেওয়ার পরিকল্পনা করেন অভিযুক্ত। তিনি একটি ছুরি সংগ্রহ করে কর্মস্থলের বাইরে ওত পেতে থাকেন। ভুক্তভোগী সেখানে অবস্থান করছেন, তা নিশ্চিত হওয়ার পর তার বেরিয়ে আসার অপেক্ষা করেন।

পরে ওই ব্যক্তি বাইরে বের হলে তার ওপর ছুরি নিয়ে হামলা চালান অভিযুক্ত। এ সময় তার মাথা ও শরীরের বিভিন্ন স্থানে একাধিকবার ছুরিকাঘাত করা হয়। এতে ঘটনাস্থলেই বা পরে তার মৃত্যু হয়।

মামলার বিচার শেষে আদালত অভিযুক্তকে ইচ্ছাকৃত ও পূর্বপরিকল্পিত হত্যাকাণ্ডের দায়ে দোষী সাব্যস্ত করে মৃত্যুদণ্ডের আদেশ দেন।

সূত্র: গালফ নিউজ


নিউজটি আপডেট করেছেন : News Upload

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ