ঢাকা , শনিবার, ০৭ নভেম্বর ২০২৬ , ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ঠাকুরগাঁওয়ে ডিবির মাদকবিরোধী অভিযান: ইয়াবাসহ দুই ভাইবোন গ্রেফতার

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ০৭-১১-২০২৬ ০৭:২৫:২৬ অপরাহ্ন
আপডেট সময় : ০৭-১১-২০২৬ ০৭:২৫:২৬ অপরাহ্ন
ঠাকুরগাঁওয়ে ডিবির মাদকবিরোধী অভিযান: ইয়াবাসহ দুই ভাইবোন গ্রেফতার
রহমত আরিফ ঠাকুরগাঁও সংবাদদাতাঃ ঠাকুরগাঁওয়ে মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে দুই ভাইবোনকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ২২ পিস ইয়াবা ও মাদক বিক্রির নগদ ১৪ হাজার ৮০০ টাকা উদ্ধার করা হয়েছে। শনিবার (৭ নভেম্বর) বিকেলে সদর উপজেলার রোড এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। গ্রেফতারকৃতরা হলেন—মো. রুবেল রানা (৩২) ও তার বোন মোছা. বাবলি (২৬)। পুলিশ সূত্রে জানা যায়, অভিযানের সময় তাদের কাছ থেকে ২২ পিস ইয়াবা ও মাদক বিক্রির নগদ ১৪ হাজার ৮০০ টাকা উদ্ধার করা হয়। এ ছাড়া গ্রেফতারকৃত বাবলির চুলের খোঁপার মধ্য থেকেও ইয়াবা উদ্ধার করা হয়েছে। পুলিশ আরও জানায়, রুবেল রানার বিরুদ্ধে মাদকসহ বিভিন্ন অপরাধে মোট ১১টি মামলা রয়েছে। এ ঘটনায় গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে পুলিশ।


নিউজটি আপডেট করেছেন : News Upload

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ