ঢাকা , রবিবার, ০৮ নভেম্বর ২০২৬ , ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

যুবদলের ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক কমিটি ঘোষণা

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ০৮-১১-২০২৬ ০১:২২:০৭ অপরাহ্ন
আপডেট সময় : ০৮-১১-২০২৬ ০১:২২:০৭ অপরাহ্ন
যুবদলের ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক কমিটি ঘোষণা



বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল ঢাকা মহানগর উত্তর শাখার দুই সদস্য বিশিষ্ট আংশিক আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। এতে মিজানুর রহমান রাজকে আহ্বায়ক এবং শরিফুল ইসলাম মিলনকে সদস্য সচিব করা হয়েছে।

রোববার (৮ নভেম্বর) বিএনপির সহদপ্তর সম্পাদক মুহম্মদ মুনির হোসেন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল ঢাকা মহানগর উত্তর শাখার দুই সদস্য বিশিষ্ট আংশিক আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। পরবর্তীতে পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটি ঘোষণা করা হবে।

কমিটিতে মিজানুর রহমান রাজকে আহ্বায়ক এবং শরিফুল ইসলাম মিলনকে সদস্য সচিব করা হয়েছে।




নিউজটি আপডেট করেছেন : News Upload

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ