ঢাকা , রবিবার, ০৮ নভেম্বর ২০২৬ , ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ঝিনাইদহের জামায়াতের এমপিরা সঠিকভাবে প্রতিনিধিত্ব করতে পারছেন না: আইনমন্ত্রী

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ০৮-১১-২০২৬ ০২:৫০:৫৮ অপরাহ্ন
আপডেট সময় : ০৮-১১-২০২৬ ০২:৫০:৫৮ অপরাহ্ন
ঝিনাইদহের জামায়াতের এমপিরা সঠিকভাবে প্রতিনিধিত্ব করতে পারছেন না: আইনমন্ত্রী



ঝিনাইদহ থেকে নির্বাচিত জামায়াতে ইসলামীর এমপিরা সংসদে সঠিকভাবে প্রতিনিধিত্ব করতে পারছেন না বলে মন্তব্য করেছেন আইনমন্ত্রী আসাদুজ্জামান।

রোববার (৮ নভেম্বর) জাতীয় প্রেসক্লাবে সাবেক হুইপ মরহুম মশিউর রহমানের স্মরণসভায় এ মন্তব্য করেন তিনি।

আইনমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রীর কাছে সেই সবচেয়ে যোগ্য, যিনি দলকে ধারণ করে দলের জন্য কাজ করেন। অনেক সময় রক্তের ভাইয়ের চেয়েও দলীয় ভাইয়ের আদর্শ আরও শক্তিশালী হয়। তাই দলীয় কোন্দল ছেড়ে দলকে শক্তিশালী করতে হবে।


তিনি বলেন, ঝিনাইদহ থেকে নির্বাচিত জামায়াতের সাংসদরা সংসদে সঠিকভাবে ঝিনাইদহের প্রতিনিধিত্ব করতে পারছেন না। তাই ঝিনাইদহের তিনটি সংসদীয় আসন পুনরুদ্ধারে সবাইকে মিলে কাজ করার আহ্বান জানান তিনি।


নিউজটি আপডেট করেছেন : News Upload

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ