কিডনি রোগে আক্রান্ত ৫ বছরের শিশু সুমাইয়া, চিকিৎসায় সমাজের বিত্তবানদের সহায়তা কামনা।
স্টাফ রিপোর্টার
আপলোড সময় :
০৮-১১-২০২৬ ০৫:২৬:১৩ অপরাহ্ন
আপডেট সময় :
০৮-১১-২০২৬ ০৫:৩৫:৪৯ অপরাহ্ন
মোঃ মিশিকুল মন্ডল
ক্ষেতলাল (জয়পুরহাট) প্রতিনিধিঃ
জয়পুরহাটের ক্ষেতলালে উপজেলা রোয়াইড় গ্রামে মাত্র ৫ বছর বয়সেই কিডনি রোগে আক্রান্ত হয়ে কঠিন সময় পার করছে শিশু সুমাইয়া আক্তার। অর্থাভাবে সুমাইয়ার নিয়মিত চিকিৎসা ও ওষুধ খরচ জোগাতে না পেরে চরম অসহায় হয়ে পড়েছেন তার দরিদ্র বাবা-মা।
মো. মামুন রশীদ ও মোছা. রুমি খাতুনের কন্যা সুমাইয়া। পরিবার জানায়, মেয়ের চিকিৎসায় ইতোমধ্যে যা সম্বল ছিল, তার সবই ব্যয় করা হয়েছে। কিন্তু দিন দিন চিকিৎসা খরচ বেড়ে যাওয়ায় এখন আর ওষুধ কেনার সামর্থ্যও তাদের নেই। সুমাইয়াকে বাঁচাতে এবং তার সুচিকিৎসা নিশ্চিত করতে এখন সমাজের হৃদয়বান ও বিত্তবান মানুষের সহযোগিতা ছাড়া আর কোনো উপায় নেই।
পরিবারের আকুতি—আপনাদের সামান্য একটু সহযোগিতাই পারে ছোট্ট সুমাইয়ার জীবন বাঁচাতে। একটুখানি সহায়তাই ফিরিয়ে দিতে পারে একটি শিশুর হাসিমুখ।
সহযোগিতা পাঠানোর ঠিকানা বা যোগাযোগের মাধ্যম:
রোগীর নাম: মোছাঃ সুমাইয়া আক্তার
পিতা: মো. মামুন রশীদ
মাতা: মোছাঃ রুমি খাতুন
ঠিকানা: গ্রাম: রোয়াইড়, ক্ষেতলাল, জয়পুরহাট।
মোবাইল নম্বর (বিকাশ/নগদ বা সরাসরি যোগাযোগের জন্য): 01707-130965
নিউজটি আপডেট করেছেন : News Upload
কমেন্ট বক্স