ঢাকা , মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬ , ২৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

শার্শায় ভ্যান ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ১ জন আহত ১জন নিহত।

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ১০-১১-২০২৬ ০৯:২৪:৫৬ পূর্বাহ্ন
আপডেট সময় : ১০-১১-২০২৬ ০৯:২৪:৫৬ পূর্বাহ্ন
শার্শায় ভ্যান ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে  ১ জন আহত ১জন নিহত।
আঃজলিল স্টাফ রিপোর্টারঃ--- যশোরের শার্শায় ভ্যান ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ডাবলু (৩৫) নামের এক মোটরসাইকেলচালক নিহত হয়েছেন। এ ঘটনায় রিফাত (১৯) নামের আরও এক আরোহী গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। ​সোমবার (৯ নভেম্বর) দুপুর ২টার দিকে উপজেলার সুবর্ণখালী কামারবাড়ী থেকে সাড়াতলা রোডের সুবর্ণখালী তিন রাস্তার মোড় এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। ​নিহত ডাবলু উপজেলার সুবর্ণখালী গ্রামের আবুল হোসেনের ছেলে এবং আহত মেহেদী হাসান রিফাত একই গ্রামের আলমগীর হোসেনের ছেলে। ​স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে সুবর্ণখালী এলাকায় একটি ভ্যান ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলচালক ডাবলু ও পেছনে থাকা আরোহী রিফাত ছিটকে সড়কে পড়ে গিয়ে গুরুতর আহত হন। ​পরে স্থানীয় লোকজন তাৎক্ষণিকভাবে তাঁদের উদ্ধার করে শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. শাহরিয়ার সাকিব পরীক্ষা-নিরীক্ষা শেষে মোটরসাইকেল চালক ডাবলুকে মৃত ঘোষণা করেন। অন্যদিকে, গুরুতর আহত রিফাত বর্তমানে ওই হাসপাতালেই চিকিৎসাধীন রয়েছেন। প্রেরক, আঃজলিল স্টাফ রিপোর্টার


নিউজটি আপডেট করেছেন : News Upload

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ