ঢাকা , মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬ , ২৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

যশোরের বেনাপোল পোর্ট থানা পুলিশের অভিযানে আওয়ামী লীগের অঙ্গসংগঠনের ৩ জন গ্রেফতার।

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ১০-১১-২০২৬ ০৯:২৬:০১ পূর্বাহ্ন
আপডেট সময় : ১০-১১-২০২৬ ০৯:২৬:০১ পূর্বাহ্ন
যশোরের বেনাপোল পোর্ট থানা পুলিশের অভিযানে আওয়ামী লীগের অঙ্গসংগঠনের ৩ জন গ্রেফতার।
আঃজলিল স্টাফ রিপোর্টারঃ--- যশোরের বেনাপোল পোর্ট থানা পুলিশের অভিযানে আওয়ামী লীগের অঙ্গসংগঠন ছাত্রলীগের এক নেতাসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার অন্য দুজন আদালতের গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামি। সোমবার (৯ নভেম্বর) গ্রেপ্তার তিনজনকে পুলিশি পাহারায় যশোর আদালতে পাঠানো হয়েছে। বেনাপোল পোর্ট থানা পুলিশ এক প্রেস ব্রিফিংয়ে জানিয়েছে, বেনাপোল পোর্ট থানার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন, বেনাপোল পোর্ট থানার দক্ষিণ ঘিবা গ্রামের আবু বক্কর সিদ্দিকের ছেলে ইমরান নাজির আকাশ (২৬)। তিনি বাহাদুরপুর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছিলেন। পুরোনো একটি মামলার তদন্তে সন্দেহভাজন আসামি হিসেবে তাকে গ্রেপ্তার করা হয়েছে। অন্যদিকে, গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত দুই আসামি হলেন বেনাপোল পোর্ট থানার কাগজপুকুর গ্রামের শাহাজাহান শেখের ছেলে মামুন শেখ (২৮) এবং ভবেরবেড় গ্রামের পশ্চিমপাড়ার মৃত গফ্ফারের ছেলে রাকিব। বেনাপোল পোর্ট থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহম্মদ শহীদ তিতুমীর জানান, যশোরের পুলিশ সুপারের নির্দেশনায় গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি দল পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে। সোমবার (৯ নভেম্বর) গ্রেপ্তার তিনজনকে পুলিশি পাহারায় বিধি অনুযায়ী যশোর আদালতে পাঠানো হয়েছে। প্রেরক, আঃজলিল স্টাফ রিপোর্টার


নিউজটি আপডেট করেছেন : News Upload

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ