শার্শায় পুলিশের পৃথক অভিযানে ১নারী ১যুবক গ্রেফতার।
স্টাফ রিপোর্টার
আপলোড সময় :
১৪-১১-২০২৬ ০৯:২০:৩১ পূর্বাহ্ন
আপডেট সময় :
১৪-১১-২০২৬ ০৯:২০:৩১ পূর্বাহ্ন
আঃজলিল স্টাফ রিপোর্টার:---
যশোরের শার্শায় পুলিশের পৃথক বিশেষ অভিযানে ১১৫ পিস ইয়াবা ট্যাবলেট ও ৫০ গ্রাম ইয়াবার ভাঙা-গুঁড়া অংশসহ এক নারী ও এক যুবককে গ্রেফতার করা হয়েছে।
শুক্রবার (১৩ নভেম্বর-২০২৬) বিকেল ও রাতে উপজেলার উলাশী ইউনিয়নের লাউতাড়া এবং ডিহি ইউনিয়নের শাড়াতলা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
পুলিশ জানায়, প্রথম অভিযানে বিকেল ৩টা ১০ মিনিটে লাউতাড়া-গয়ড়া সড়কের লাউতাড়া ব্রিজের ওপর থেকে তানজিলা বেগম (৩০) নামে এক নারীকে গ্রেফতার করা হয়।
এ সময় তার হেফাজত থেকে ১০০ পিস ইয়াবা ট্যাবলেট ও ৫০ গ্রাম ইয়াবার ভাঙা-গুঁড়া অংশ উদ্ধার করা হয়। তানজিলা বেনাপোল পোর্ট থানার ভবেরবেড় গ্রামের পশ্চিমপাড়ার মৃত ইয়ার আলীর মেয়ে এবং মইদুল ইসলামের স্ত্রী।
অপর অভিযানে রাত ৯টা ৩০ মিনিটে শাড়াতলা বাজারের ব্রিজের ওপর থেকে মোঃ মেহেদী হাসান ওরফে হাসান (২২) নামে এক যুবককে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে ১৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। তিনি শার্শা উপজেলার গোড়পাড়া (পালবাড়ী) গ্রামের মোঃ আলমগীর হোসেনের ছেলে।
শার্শা থানা পুলিশের এসআই শেখ আল আমিনের নেতৃত্বে পৃথক অভিযান দুটি পরিচালনা করা হয়।
শার্শা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ শামিনুল হক জানান, পৃথক ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দুটি মামলা করা হয়েছে। গ্রেফতার দুজনকে আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে।
প্রেরক,
আঃজলিল
স্টাফ রিপোর্টার
নিউজটি আপডেট করেছেন : News Upload
কমেন্ট বক্স