চাঁপাইনবাবগঞ্জে ৪৫ মুক্তিযোদ্ধা ও তাদের পরিবারকে সংবর্ধনা
স্টাফ রিপোর্টার
আপলোড সময় :
১৪-১১-২০২৬ ০৪:৪৫:৪০ অপরাহ্ন
আপডেট সময় :
১৪-১১-২০২৬ ০৪:৪৫:৪০ অপরাহ্ন
মাহিদুল ইসলাম ফরহাদ
চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি
চাঁপাইনবাবগঞ্জের নাচোলে ৪৫ জন বীর মুক্তিযোদ্ধা ও তাদের পরিবারকে সংবর্ধনা প্রদান করা হয়েছে। এছাড়াও তাদের কাছে নাচোল উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের চাবি হস্তান্তর করা হয়। শনিবার দুপুরে নাচোল উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স মিলনায়তনে এই সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। শেষে ৭ সদস্যের নাচোল উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডের আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়।
অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন, জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক মাসউদা আফরোজ হক সূচি। আলোচনা সভায় বক্তব্য রাখেন, নাচোল উপজেলা বিএনপির সভাপতি এম মজিদুল হক, নাচোল পৌর বিএনপির সহ-সভাপতি আমানুল্লাহ আল মাসুদ, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক তন্ময় আহমেদ, উপজেলার সাবেক কমান্ডার মোশাররফ হোসেনসহ অন্যান্যরা। অনুষ্ঠানে উপজেলার ৪৫ জন বীর মুক্তিযোদ্ধা ও তাদের পরিবারের লোকজন উপস্থিত ছিলেন।
নিউজটি আপডেট করেছেন : News Upload
কমেন্ট বক্স