গোপালগঞ্জের এসপি বদলি, চট্টগ্রাম রেঞ্জে নতুন ডিআইজি
স্টাফ রিপোর্টার
আপলোড সময় :
১৫-১১-২০২৬ ০৬:১০:১৮ অপরাহ্ন
আপডেট সময় :
১৫-১১-২০২৬ ০৬:১০:১৮ অপরাহ্ন
গোপালগঞ্জের এসপি হাবীবুল্লাহকে বদলি করে তার স্থলে পদায়ন করা হয়েছে ফেনীর এসপি হিসেবে দায়িত্ব পালন করা প্রত্যুষ কুমার মজুমদারকে। চট্টগ্রাম রেঞ্জের ডিআইজিকেও বদলি করা হয়েছে। সব মিলিয়ে দুই জেলার পুলিশ সুপার ও চট্টগ্রাম রেঞ্জের ডিআইজিসহ পুলিশের উচ্চপর্যায়ের পাঁচ কর্মকর্তাকে বদলি করা হয়েছে।
রোববার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পৃথক দুটি আদেশে বদলি ও পদায়নের কথা জানানো হয়। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব তৌছিফ আহমেদ স্বাক্ষরিত দুটি আদেশে বলা হয়েছে, জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।
আদেশ অনুযায়ী, গোপালগঞ্জের পুলিশ সুপার হিসেবে বদলি করা হয়েছে ফেনী জেলার পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পালন করে আসা প্রত্যুষ কুমার মজুমদারকে। আর গোপালগঞ্জের এসপি হাবীবুল্লাহকে ফেনী জেলার এসপি হিসেবে বদলি করা হয়েছে। চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আবদুল কুদ্দুস চৌধুরীকে ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ডিআইজি) হিসেবে বদলি করা হয়েছে।
ডিএমপির অতিরিক্ত কমিশনার (ডিআইজি) মোহাম্মদ শামসুল হককে চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি হিসেবে বদলি করা হয়েছে। সিআইডির ডিআইজি মাসুদ করিমকে পুলিশের স্পেশাল ব্রাঞ্চের (এসবি) ডিআইজি হিসেবে পদায়ন করা হয়েছে। বরিশাল রেঞ্জ ডিআইজির কার্যালয়ে সংযুক্ত অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ রাশিদুল ইসলাম খানকে শিল্প পুলিশের অতিরিক্ত ডিআইজি হিসেবে বদলি করা হয়েছে। গোপালগঞ্জে কয়েক দিনের নাশকতার প্রেক্ষাপটে জেলাটির এসপি বদলিকে গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হচ্ছে।
নিউজটি আপডেট করেছেন : News Upload
কমেন্ট বক্স