ঢাকা , মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬ , ২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

হঠাৎ পররাষ্ট্র মন্ত্রণালয়ে যুক্তরাষ্ট্রের সাবেক রাষ্ট্রদূত পিটার হাস

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ১৬-১১-২০২৬ ০৩:৩৯:২৪ অপরাহ্ন
আপডেট সময় : ১৬-১১-২০২৬ ০৩:৩৯:২৪ অপরাহ্ন
হঠাৎ পররাষ্ট্র মন্ত্রণালয়ে যুক্তরাষ্ট্রের সাবেক রাষ্ট্রদূত পিটার হাস



অ্যাকসিলারেট এনার্জির উপদেষ্টা ও যুক্তরাষ্ট্রের সাবেক রাষ্ট্রদূত পিটার হাস বর্তমানে ঢাকা সফর করছেন।


সোমবার (১৬ নভেম্বর) দুপুরে তিনি পররাষ্ট্র মন্ত্রণালয়ে যান।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি সূত্র জানায়, সোমবার দুপুরের দিকে তিনি মন্ত্রণালয়ে যান। তবে মন্ত্রণালয়ে তিনি কার সঙ্গে সাক্ষাৎ করতে গিয়েছেন, তা তিনি তাৎক্ষণিকভাবে নিশ্চিত করতে পারেনি। তবে ধারণা করা হচ্ছে, তিনি নতুন পররাষ্ট্র সচিব সালাহউদ্দিন নোমানের সঙ্গে সাক্ষাৎ করতে গিয়েছিলেন।


বর্তমানে পিটার হাস জ্বালানি খাতের প্রতিষ্ঠান অ্যাকসিলারেট এনার্জির উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছেন। এই দায়িত্ব পালনের অংশ হিসেবেই তিনি বিভিন্ন সময়ে বাংলাদেশ সফর করেন। মার্কিন রাষ্ট্রদূতের দায়িত্ব পালনকালে তিনি বেশ আলোচিত হন। যে কারণে তার বর্তমান ঢাকা সফর ঘিরেও অনেকের দৃষ্টি রয়েছে এবং তা নিয়ে আলোচনা হচ্ছে।

পিটার হাস ঢাকায় যুক্তরাষ্ট্রের ১৭তম রাষ্ট্রদূত হিসেবে ২০২২ সালের মার্চ থেকে ২০২৪ সালের এপ্রিল পর্যন্ত দায়িত্ব পালন করেন। পরে ২০২৪ সালের ২৭ সেপ্টেম্বর তিনি যুক্তরাষ্ট্রের ফরেন সার্ভিস থেকে অবসরে যান এবং অ্যাকসিলারেট এনার্জির উপদেষ্টা হিসেবে যোগ দেন।


নিউজটি আপডেট করেছেন : News Upload

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ