গণমাধ্যমের নীতিমালা আসছে, অনিবন্ধিত পোর্টালের বিরুদ্ধে ব্যবস্থা’
স্টাফ রিপোর্টার
আপলোড সময় :
১৭-১১-২০২৬ ০৪:২২:৩৪ অপরাহ্ন
আপডেট সময় :
১৭-১১-২০২৬ ০৪:২২:৩৪ অপরাহ্ন
গণমাধ্যমের জন্য নীতিমালা প্রণয়নের কাজ চলছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। তিনি বলেছেন, এ বিষয়ে বিভিন্ন অংশীজনের সঙ্গে আলোচনা চলছে। আশা করা হচ্ছে, খুব বেশি দেরি হবে না। একই সঙ্গে অনিবন্ধিত অনলাইন পোর্টালের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন তিনি।
আজ মঙ্গলবার (১৭ নভেম্বর) সচিবালয়ে সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি বিষয়ে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে এসব কথা বলেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা।
উপদেষ্টা বলেন, শুধু ঢাকায় নয়, ঢাকার বাইরেও অনেক অনিবন্ধিত অনলাইন পোর্টাল রয়েছে। এসব প্রতিষ্ঠানের বিরুদ্ধে ধাপে ধাপে ব্যবস্থা নেওয়া হবে। এভাবে চলতে পারে না।
তবে নিবন্ধনের জন্য আবেদন করা যেসব অনলাইন পোর্টালের পুলিশ ভেরিফিকেশন, বিশেষ শাখা (এসবি) ও জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার (এনএসআই) যাচাই এখনো শেষ হয়নি, সেগুলোর বিষয়ে আশ্বাস দিয়ে তিনি বলেন, যারা যোগ্য, তারা খুব শিগগির নিবন্ধন পেয়ে যাবেন।
গণমাধ্যমের নীতিমালা প্রণয়নের অগ্রগতি বিষয়ে তিনি বলেন, গতকাল তথ্যমন্ত্রী সম্ভবত এটা নিয়ে কিছু কথা বলেছেন। পার্লামেন্টে কথা বলেছেন যে, নীতিমালা প্রণয়নের কাজ চলছে।
তিনি বলেন, আমরা বিভিন্ন রকম স্টেকহোল্ডারদের সঙ্গে কথা বলছি, একটা নীতিমালা আসছে, এটা আপনারা নিশ্চিত থাকুন। গণমাধ্যমের ব্যাপারে এটা আসব খুব দ্রুত, মানে আরেকটু সময় লাগবে।
নীতিমালা প্রণয়নের বিষয়ে তিনি বলেন, প্রত্যেকটা রাজনৈতিক সরকার তার নিজস্ব ফিলোসফিক্যাল পয়েন্ট অব ভিউ আছে, কোনটা সে কীভাবে দেখতে চায়। এটা থাকে এবং গণতান্ত্রিক সিস্টেমের মধ্যেই থাকে। তো আমাদের সমাজে দীর্ঘ আলাপ ছিল যে এটা এরকম হওয়া উচিত, কেউ আবার বলেছে এটা ওইরকম হওয়া উচিত। আমাদেরও নিজস্ব কিছু চিন্তা আছে, সো সেই চিন্তা নিরীখে বিভিন্ন অংশীজনের সঙ্গে আলাপ করছি, আশা করি এটা খুব বেশি দেরি হবে না।
জাহেদ উর রহমান বলেন, আমরা অনিবন্ধিত কোনো প্রতিষ্ঠান আসলে কাজ করতে পারবে না, আমরা এইটুকু নিশ্চিত করছি, ধাপে ধাপে এই প্রক্রিয়ায় ঢুকবো, ঢুকছি। শুধু ঢাকায় না, ঢাকার বাইরেও প্রচুর এ রকম প্রতিষ্ঠান আছে, এগুলোর সবগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নেব, এভাবে চলতে পারে না।
প্রধানমন্ত্রীর উপদেষ্টা বলেন, ওকে। যেহেতু যারা অনিবন্ধিতদের মধ্যে যারা অ্যাপ্লাই করেছেন, তার কিছু প্রসিডিউরাল ডিলে হচ্ছে সম্ভবত, আমি আপনাদের জানাতে পারি, যারা যোগ্য, তারা খুব বেশি দেরি হবে না, আশা করি আপনার নিবন্ধন পেয়ে যাবেন।
নিউজটি আপডেট করেছেন : News Upload
কমেন্ট বক্স