ঢাকা , বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬ , ৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

একনেকে ৩৩২৯৮ কোটি টাকার ১৬ প্রকল্প অনুমোদন

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ১৮-১১-২০২৬ ০৪:৪০:৪৩ অপরাহ্ন
আপডেট সময় : ১৮-১১-২০২৬ ০৪:৪০:৪৩ অপরাহ্ন
একনেকে ৩৩২৯৮ কোটি টাকার ১৬ প্রকল্প অনুমোদন




জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় ৩৩ হাজার ২৯৮ কোটি টাকার ১৬টি প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে।


বুধবার (১৮ নভেম্বর) বাংলাদেশ সচিবালয়ের মন্ত্রিসভা কক্ষে প্রধানমন্ত্রী ও একনেকের সভাপতি তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় এ অনুমোদন দেওয়া হয়।


সভা শেষে পরিকল্পনা প্রতিমন্ত্রী জুনায়েদ সাকি সাংবাদিকদের এ তথ্য জানান।


প্রতিমন্ত্রী জানান, আজকের সভায় মোট ২১টি প্রকল্প উপস্থাপিত হয়েছিল। এর মধ্যে ১৬টি প্রকল্প আলোচনার সুযোগ পায় এবং সব কটিই অনুমোদন পেয়েছে।


প্রকল্পগুলোর অর্থায়ন প্রসঙ্গে জুনায়েদ সাকি বলেন, মোট ব্যয়ের মধ্যে বাংলাদেশ সরকারের নিজস্ব তহবিল (দেশীয় উৎস) থেকে অর্থায়ন করা হবে ৩২ হাজার ৮৬৩ কোটি ৭৬ লাখ টাকা। এ ছাড়া প্রকল্প ঋণ হিসেবে ৪২৪ কোটি ৭৩ লাখ টাকা এবং সংশ্লিষ্ট সংস্থার নিজস্ব তহবিল থেকে ১০ কোটি টাকা ব্যয় করা হবে।


নিউজটি আপডেট করেছেন : News Upload

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ