ঢাকা , শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬ , ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

কালাইয়ে ‘উদ্যোগ’ প্রকল্পের আওতায় তরুণ উদ্যোক্তা অনুসন্ধান ও নীতিমালা বিষয়ক প্রচার কার্যক্রম অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ১৯-১১-২০২৬ ০২:৫৪:০৭ অপরাহ্ন
আপডেট সময় : ১৯-১১-২০২৬ ০২:৫৪:০৭ অপরাহ্ন
কালাইয়ে ‘উদ্যোগ’ প্রকল্পের আওতায় তরুণ উদ্যোক্তা অনুসন্ধান ও নীতিমালা বিষয়ক প্রচার কার্যক্রম অনুষ্ঠিত


​মোঃ মিশিকুল মন্ডল
স্টাফ রিপোর্টার

​জয়পুরহাটের কালাই উপজেলায় উপজেলাভিত্তিক তরুণ উদ্যোক্তা চিহ্নিতকরণ ও অর্থায়ন কর্মসূচি “উদ্যোগ (UDYOG)”-এর আওতায় তরুণ উদ্যোক্তা অনুসন্ধান ও বিশদ নীতিমালা বিষয়ক প্রচার কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে।

​বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকাল ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে কালাই উপজেলার সকল ব্যাংকের আয়োজনে এবং উপজেলা প্রশাসনের সার্বিক সহযোগিতায় এই কর্মসূচি পালিত হয়। এতে লিড ব্যাংক হিসেবে দায়িত্ব পালন করে মার্কেন্টাইল ব্যাংক পিএলসি, কালাই শাখা।

​অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংক, বগুড়ার যুগ্ম পরিচালক জনাব মোঃ মাহফিজুর রহমান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালাই উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জনাব ফয়সাল আহমেদ।

​বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার জনাব হারুনুর রশিদ, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মোঃ মনিরুজ্জামান, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোঃ মওদুদ আলম সরকার, পৌর বিএনপির আহ্বায়ক মোঃ সোহেল তালুকদার এবং আহম্মেদাবাদ ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক চেয়ারম্যান মোঃ আব্দুল খয়ের গোলাম মওলা।

​অনুষ্ঠানে সভাপতিত্ব করেন লিড ব্যাংক মার্কেন্টাইল ব্যাংক পিএলসি, কালাই শাখার ব্যবস্থাপক মোঃ মনোয়ার হোসেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন অগ্রণী ব্যাংক পিএলসি, কালাই শাখার ব্যবস্থাপক মোঃ দেলোয়ার হোসেন।

​সেমিনারে কালাই উপজেলার সকল ব্যাংকের ব্যবস্থাপক, সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বিভিন্ন এলাকার তরুণ উদ্যোক্তা, রাজনৈতিক ব্যক্তিবর্গ, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রতিনিধি, ব্যবসায়ী, কৃষক এবং ৫টি ইউনিয়ন পরিষদের প্যানেল সদস্যসহ নানা শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।


নিউজটি আপডেট করেছেন : News Upload

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ