আন্ত: ফুটবল টুর্নামেন্টে অংশগ্রহণের জন্য পবিপ্রবি'র ১৮ জন খেলোয়াড়ের রাজশাহী গমন
স্টাফ রিপোর্টার
আপলোড সময় :
১৯-১১-২০২৬ ০৩:২৬:৫৩ অপরাহ্ন
আপডেট সময় :
১৯-১১-২০২৬ ০৩:২৬:৫৩ অপরাহ্ন
আন্ত:বিশ্ববিদ্যালয় ফুটবল টুর্নামেন্টে অংশগ্রহণ করার জন্য পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের দল গত ১৭ নভেম্বর রাজশাহী বিশ্ববিদ্যালয়ে যাত্রা করেন।
পবিপ্রবির বিভিন্ন অনুষদের ১৮ জন শিক্ষার্থী এ টিমে অংশগ্রহণ করছেন।
যাত্রা প্রারম্ভে ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এস. এম. হেমায়েত জাহান শিক্ষার্থী দের উদ্দেশ্যে বলেন, আজ আমাদের বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ১৮ জন মেধাবী ও প্রতিভাবান খেলোয়াড় রাজশাহীর উদ্দেশ্যে যাত্রা শুরু করেছে।তিনি বলেন, খেলাধূলা কেবলমাত্র শরীরচর্চা ও বিনোদনের মাধ্যম নয়, শৃঙ্খলা, দলগত চেতনা, নেতৃত্ব ও ধৈর্য শেখায়।
পড়াশোনার পাশাপাশি ক্রীড়াঙ্গনেও আমাদের শিক্ষার্থীদের এই স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ আমাকে আনন্দিত ও অনুপ্রাণিত করেছে। তোমরা যখন রাজশাহী বিশ্ববিদ্যালয় মাঠে নামবে, তখন তোমরা শুধু ১৮ জন খেলোয়াড় নও।তোমরা পুরো টীম পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধি। তোমাদের প্রতিটি পাস, প্রতিটি গোল এবং মাঠের
প্রতিটি আচরণে আমাদের বিশ্ববিদ্যালয়ের সুনাম ও ঐতিহ্য ফুটে উঠবে। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি,তোমরা তোমাদের সর্বোচ্চ ও ক্রীড়াশৈলী দিয়ে লড়াই করবে। পরে শিক্ষার্থীদের জার্সি, ড্রেস প্রদান করেন এবং শুভেচ্ছা ও শুভকামনা জ্ঞাপন করেন। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ট্রেজারার অধ্যাপক ড. মোহাম্মদ আতিকুর রহমান, রেজিস্ট্রার অধ্যাপক মোহাম্মদ জামাল হোসেন, শারীরিক শিক্ষা বিভাগের পরিচালক ড. আমিনুল ইসলাম প্রমুখ।
নিউজটি আপডেট করেছেন : News Upload
কমেন্ট বক্স