ঢাকা , শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬ , ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

ফ্যাসিবাদ ও আধিপত্যবাদ রুখতে জাতীয় ঐক্যের ভিত্তি হবে জুলাই: রাশেদ প্রধান

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ১৯-১১-২০২৬ ০৩:৩৯:৫২ অপরাহ্ন
আপডেট সময় : ১৯-১১-২০২৬ ০৩:৩৯:৫২ অপরাহ্ন
ফ্যাসিবাদ ও আধিপত্যবাদ রুখতে জাতীয় ঐক্যের ভিত্তি হবে জুলাই: রাশেদ প্রধান



জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) সহ-সভাপতি ও দলীয় মুখপাত্র রাশেদ প্রধান বলেছেন, ‘আওয়ামী ফ্যাসিবাদ ও ভারতীয় আধিপত্যবাদ জনগণকে সঙ্গে নিয়ে রুখে দিতে হবে। এর জন্য আমাদের জাতীয় ঐক্যের প্রয়োজন। গণভোটের গণরায়ের আলোকে জুলাই সনদ বাস্তবায়নের মাধ্যমে আমাদের এগিয়ে যেতে হবে। সরকার কিংবা বিরোধী দল বুঝি না, ফ্যাসিবাদ ও আধিপত্যবাদ রুখতে জাতীয় ঐক্যের ভিত্তি হবে জুলাই।’


বৃহস্পতিবার মুক্তিযুদ্ধের ৯ম সেক্টর কমান্ডার মেজর এম এ জলিলের ৩৭তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে সকাল ৯টায় তার কবরে পুষ্পস্তবক অর্পণ ও জিয়ারত শেষে তিনি এসব কথা বলেন।

রাশেদ প্রধান বলেন, স্বাধীন বাংলাদেশের প্রথম রাজবন্দি মেজর এম এ জলিল। তার একমাত্র অপরাধ ছিল, তিনি হিন্দুস্তানের লুটেরা সেনাবাহিনীকে বাংলার সম্পদ লুটপাটে বাধা দিয়েছিলেন। সদ্য স্বাধীন দেশের একজন সেক্টর কমান্ডারকে গ্রেপ্তার করতে তৎকালীন মুজিব সরকারকে বিন্দুমাত্র দ্বিধা করতে হয়নি, কারণ শেখ মুজিব বাংলাদেশের প্রকৃত স্বাধীনতা চাননি। তিনি দেশকে পাকিস্তানের বদলে ভারতে পরিণত করেছিলেন। ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে আপসহীন অবস্থান গ্রহণ করায় মুক্তিযুদ্ধের সকল সেক্টর কমান্ডারকে 'বীর উত্তম' খেতাব প্রদান করা হলেও মেজর এম এ জলিলকে বঞ্চিত করা হয়েছিল।

জাগপা মুখপাত্র আরো বলেন, হিন্দুস্তান ও আওয়ামী লীগের পুরোনো ষড়যন্ত্র এখনো বহাল। জুলাইকে ধারণ করেই আমাদের একত্রিত হতে হবে এবং সকল ষড়যন্ত্রের নীলনকশাকে বাংলার মাটিতে কবর দিতে হবে।

এ সময় উপস্থিত ছিলেন জাগপার সাধারণ সম্পাদক অধ্যাপক ইকবাল হোসেন, ঢাকা মহানগরের সাধারণ সম্পাদক সাব্বির আহমেদ, সাংগঠনিক সম্পাদক নাজমুল হাসান, যুব জাগপা ঢাকা মহানগরের সাংগঠনিক সম্পাদক রাকিব হাসান প্রমুখ।


নিউজটি আপডেট করেছেন : News Upload

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ