ঢাকা , শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬ , ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

গণভোটের রায় বাস্তবায়ন হলেই ফ্যাসিবাদবিরোধী ঐক্য: মামুনুল হক

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ১৯-১১-২০২৬ ০৪:১৫:১৮ অপরাহ্ন
আপডেট সময় : ১৯-১১-২০২৬ ০৪:১৫:১৮ অপরাহ্ন
গণভোটের রায় বাস্তবায়ন হলেই ফ্যাসিবাদবিরোধী ঐক্য: মামুনুল হক মামুনুল হক




গণভোটের গণরায় বাস্তবায়নে সরকারের সদিচ্ছা থাকলে ফ্যাসিবাদবিরোধী ঐক্য হতে পারে বলে মন্তব্য করেছেন মামুনুল হক।


আজ বৃহস্পতিবার (১৯ নভেম্বর) ‎দুপুরে মিন্টো রোডে বিরোধী দলীয় নেতার বাসভবনে সংবাদ সম্মেলনে ঐক্যের এই শীর্ষ নেতা জানান, যেকোনো মূল্যে অপশক্তিকে মোকাবিলা করবে ১১ দল।

মামুনুল হক বলেন, কয়েকদিনে গোপালগঞ্জসহ বিভিন্ন স্থানে নাশকতায় জনগণ আতঙ্কিত। সরকারের দৃশ্যমান পদক্ষেপ না থাকায় সুযোগ পেয়েছে নাশকতাকারীরা। নির্বাচনের পর গণভোটের গণরায় বাস্তবায়ন না করায় ফ্যাসিবাদবিরোধী ঐক্যে ফাটল ধরিয়েছে বিএনপি।



তিনি আরও বলেন, বর্তমান এই সংকটে দায়িত্বশীল বিরোধী দল হিসেবে কাজ করতে চাই ১১ দল। নৈরাজ্য করে জাতিকে পরাজিত করা যায় না। আইনশৃঙ্খলা বাহিনীকে ধৈর্য এবং সহনশীলতার মাধ্যমে পরিস্থিতি মোকাবিলা করার আহবান জানান তিনি।

গতকাল বুধবার প্রধানমন্ত্রী ও বিরোধী দলীয় নেতার বৈঠকে ঐক্যবদ্ধ বাংলাদেশের প্রাথমিক বার্তা এসেছে। গণভোটের গণরায় মেনে না নিলে এই ঐক্য সম্ভব নয় বলে মন্তব্য করেন মামুনুল হক।


নিউজটি আপডেট করেছেন : News Upload

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ