ঢাকা , শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬ , ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

আন্ত: বিশ্ববিদ্যালয় ফুটবল টুর্নামেন্টে পবিপ্রবি ২-০ গোলে জয়ী :

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ১৯-১১-২০২৬ ০৬:০৯:০৫ অপরাহ্ন
আপডেট সময় : ১৯-১১-২০২৬ ০৬:১৪:১১ অপরাহ্ন
আন্ত: বিশ্ববিদ্যালয় ফুটবল টুর্নামেন্টে পবিপ্রবি ২-০ গোলে জয়ী :
 আন্ত  বিশ্ববিদ্যালয় ফুটবল টুর্নামেন্টে পবিপ্রবি ২-০ গোলে খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়কে পরাজিত করে। অদ্য ১৯ নভেম্বর দুপুর দেড়টায় রাজশাহী বিশ্ববিদ্যালয় মাঠে 'খ' গ্রুপের এ খেলা অনুষ্ঠিত হয়। ১টা ৫০ মিনিটের সময় পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের এনভায়রনমেন্টাল সায়েন্স এন্ড ডিজাস্টার ম্যানেজমেন্ট অনুষদের শিক্ষার্থী ভুবন পাল প্রথম গোলটি করেন। ২ টা ৪০ মিনিটের সময় ভুবন পাল আরেকটি গোল করে দলকে জয়ের চূড়ান্ত লক্ষ্যমাত্রায় নিয়ে যায়। ফলে পবিপ্রবি টীম ২-০ গোলে খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়কে পরাজিত করে বিজয়ী হবার গৌরব অর্জন করে।উল্লেখ্য পবিপ্রবি'র ১৮ সদস্যের একটি ফুটবল টীম গত ১৭ নভেম্বর রাতে আন্ত: বিশ্ববিদ্যালয় ফুটবল টুর্নামেন্টে অংশগ্রহণের জন্য রাজশাহীর উদ্দেশ্যে যাত্রা করে।


নিউজটি আপডেট করেছেন : News Upload

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ