ঢাকা , শনিবার, ২১ নভেম্বর ২০২৬ , ৬ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

ঠাকুরগাঁওয়ে বিশেষ অভিযানে নিষিদ্ধ ছাত্রলীগের দুই নেতা-কর্মী গ্রেফতার

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ২০-১১-২০২৬ ১০:২৬:০৫ পূর্বাহ্ন
আপডেট সময় : ২০-১১-২০২৬ ১০:২৬:০৫ পূর্বাহ্ন
ঠাকুরগাঁওয়ে বিশেষ অভিযানে নিষিদ্ধ ছাত্রলীগের দুই নেতা-কর্মী গ্রেফতার
রহমত আরিফ ঠাকুরগাঁও প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে বিশেষ অভিযান চালিয়ে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের দুই নেতা-কর্মীকে গ্রেফতার করেছে থানা পুলিশ। শুক্রবার (২২ নভেম্বর) ভোররাতে উপজেলার ভোমরাদহ ইউনিয়নে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন, ভোমরাদহ ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের সাবেক সভাপতি মো. আরিফ হোসেন (৩০) এবং ৫ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মো. ছাদেক আল লোমান (৩৪)। পুলিশ জানায়, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে পীরগঞ্জ থানায় মামলা রয়েছে। ওই মামলার ভিত্তিতেই বিশেষ অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়েছে। এ বিষয়ে পুলিশের পক্ষ থেকে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।


নিউজটি আপডেট করেছেন : News Upload

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ