ঢাকা , শনিবার, ২১ নভেম্বর ২০২৬ , ৬ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

বাচসাস নির্বাচনে সাধারণ সম্পাদক পদে প্রার্থী অনজান রহমান, স্মার্ট ও আধুনিক সংগঠন গড়ার অঙ্গীকার

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ২০-১১-২০২৬ ০৪:০৭:৩৮ অপরাহ্ন
আপডেট সময় : ২০-১১-২০২৬ ০৪:০৭:৩৮ অপরাহ্ন
বাচসাস নির্বাচনে সাধারণ সম্পাদক পদে প্রার্থী অনজান রহমান, স্মার্ট ও আধুনিক সংগঠন গড়ার অঙ্গীকার
বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতির (বাচসাস) ২০২৬–২০২৮ মেয়াদের দ্বিবার্ষিক নির্বাচন আজ শুক্রবার (২০ নভেম্বর) অনুষ্ঠিত হচ্ছে। রাজধানীর জাতীয় প্রেসক্লাবে দিনব্যাপী এ নির্বাচনের ভোটগ্রহণ চলছে। নির্বাচনকে ঘিরে চলচ্চিত্র সাংবাদিকদের মধ্যে বিরাজ করছে উৎসবমুখর পরিবেশ। এবারের নির্বাচনে সাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন অনজান রহমান। নির্বাচনে জয়ী হলে বাচসাসকে আরও আধুনিক, স্মার্ট ও শক্তিশালী সংগঠন হিসেবে গড়ে তোলার অঙ্গীকার করেছেন তিনি। তাঁর নির্বাচনী প্রচারণার লিফলেটে সদস্যদের পেশাগত নিরাপত্তা, মর্যাদা ও কল্যাণকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। পাশাপাশি সদস্যদের স্বাস্থ্য ও কল্যাণ তহবিল আরও শক্তিশালী করার প্রতিশ্রুতিও তুলে ধরা হয়েছে। অনজান রহমানের নির্বাচনী অঙ্গীকারের মধ্যে রয়েছে—আধুনিক প্রযুক্তির সমন্বয়ে বাচসাসকে একটি স্মার্ট ও ডিজিটালাইজড সংগঠনে রূপান্তর, ঐতিহ্যবাহী বাচসাস চলচ্চিত্র পুরস্কার নিয়মিত আয়োজন এবং আরও জাঁকজমকপূর্ণভাবে পুনরুজ্জীবিত করা। এ ছাড়া তরুণ ও প্রবীণ সাংবাদিকদের মেলবন্ধন তৈরি, আধুনিক সাংবাদিকতার ওপর বিশেষ কর্মশালার আয়োজন এবং সংগঠনের প্রতিটি স্তরে শতভাগ আর্থিক স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করার প্রতিশ্রুতি দিয়েছেন তিনি। নির্বাচনী লিফলেটে অনজান রহমান উল্লেখ করেছেন, কথায় নয়, কাজের মাধ্যমে বাচসাসের গৌরবময় ঐতিহ্যকে অক্ষুণ্ন রেখে সংগঠনকে আরও শক্তিশালী করতে চান তিনি। এ জন্য সাধারণ সম্পাদক পদে ভোট, দোয়া ও সমর্থন প্রত্যাশা করেছেন ভোটার সদস্যদের কাছে। নির্বাচনকে কেন্দ্র করে জাতীয় প্রেসক্লাব প্রাঙ্গণে প্রার্থী ও ভোটারদের সরব উপস্থিতি লক্ষ্য করা গেছে। ভোটগ্রহণ শেষে ভোট গণনা ও ফলাফল ঘোষণার মধ্য দিয়ে আগামী দুই বছরের জন্য বাচসাসের নতুন নেতৃত্ব নির্বাচিত হবে। চলচ্চিত্র সাংবাদিকদের ঐতিহ্যবাহী এ সংগঠনের নতুন নেতৃত্বের কাছে সদস্যদের প্রত্যাশা—পেশাগত অধিকার রক্ষা, সাংগঠনিক ঐক্য প্রতিষ্ঠা এবং চলচ্চিত্র সাংবাদিকতার মানোন্নয়নে কার্যকর ভূমিকা রাখা।


নিউজটি আপডেট করেছেন : News Upload

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ