ঢাকা , সোমবার, ২৩ নভেম্বর ২০২৬ , ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

গণপূর্তে নিরাপত্তা কর্মকর্তা পদে পদোন্নতির তোড়জোড়, তথ্য চেয়ে চিঠি

আপলোড সময় : ২২-১১-২০২৬ ০৪:১৩:০২ অপরাহ্ন
আপডেট সময় : ২২-১১-২০২৬ ০৪:১৩:০২ অপরাহ্ন
গণপূর্তে নিরাপত্তা কর্মকর্তা পদে পদোন্নতির তোড়জোড়, তথ্য চেয়ে চিঠি



কেয়ারটেকার পদ থেকে নিরাপত্তা কর্মকর্তা পদে পদোন্নতি প্রদানের লক্ষ্যে সংশ্লিষ্ট কর্মচারীদের হালনাগাদ তথ্য জরুরি ভিত্তিতে পাঠানোর নির্দেশ দিয়েছে গণপূর্ত অধিদপ্তর। বৃহস্পতিবার (১৭ নভেম্বর) অধিদপ্তরের সংস্থাপন শাখা-৪ থেকে এ সংক্রান্ত একটি দাপ্তরিক চিঠি জারি করা হয়েছে।

চিঠির তথ্য অনুযায়ী, গণপূর্ত অধিদপ্তরের আওতাধীন গণপূর্ত সার্কেল-২ (চট্টগ্রাম), ইডেন ভবন গণপূর্ত বিভাগ (ঢাকা), শেরেবাংলানগর গণপূর্ত বিভাগ-২ (ঢাকা-শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধি) এবং নগর গণপূর্ত বিভাগ ঢাকার অধীন ওসমানী স্মৃতি হলে কর্মরত কেয়ারটেকার পদ হতে নিরাপত্তা কর্মকর্তা পদে পদোন্নতির লক্ষ্যে এই উদ্যোগ নেওয়া হয়েছে।

সংশ্লিষ্ট কেয়ারটেকার পদে ফিডার পদধারী কর্মচারীদের নির্ধারিত ছক মোতাবেক হালনাগাদ তথ্য পাঠাতে বলা হয়েছে। এ ক্ষেত্রে সর্বশেষ ৫ বছরের বার্ষিক গোপনীয় প্রতিবেদন, নিয়োগ আদেশের কপি, চাকুরি স্থায়ীকরণ আদেশের কপি, পদোন্নতির প্রজ্ঞাপন (প্রযোজ্য ক্ষেত্রে) এবং শূন্য পদের তালিকা সংযুক্ত করতে হবে।

চিঠিতে উল্লেখ করা হয়েছে, চূড়ান্ত জ্যেষ্ঠতা তালিকা প্রণয়নের লক্ষ্যে পত্র জারির ৩ (তিন) কর্ম দিবসের মধ্যে নির্ধারিত ছক অনুযায়ী তথ্যগুলো জরুরি ভিত্তিতে বিশেষ বাহক মারফত প্রেরণ করতে হবে। বিষয়টিকে ‘অতীব জরুরি’ হিসেবে চিহ্নিত করা হয়েছে।

গণপূর্ত অধিদপ্তরের (ঢাকা) তত্ত্বাবধায়ক প্রকৌশলী (সংস্থাপন) মুহাম্মদ সারওয়ার জাহান স্বাক্ষরিত ওই চিঠিতে কর্মচারীর নাম, পদবী, বর্তমান কর্মস্থল, জন্ম তারিখ, শিক্ষাগত যোগ্যতা, নিয়োগ আদেশ ও মেধাক্রম, স্থায়ীকরণ আদেশ, প্রথম যোগদানের তথ্য এবং ফিডার পদে প্রথম যোগদানের তারিখ ও পদবীর তথ্য চাওয়া হয়েছে।


নিউজটি আপডেট করেছেন : News Upload

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ