গণপূর্তে অতিরিক্ত প্রধান প্রকৌশলী পদে ৫ কর্মকর্তার পদায়ন
স্টাফ রিপোর্টার
আপলোড সময় :
২২-১১-২০২৬ ০৪:৪৫:৩৮ অপরাহ্ন
আপডেট সময় :
২২-১১-২০২৬ ০৪:৪৫:৩৮ অপরাহ্ন
গৃহায়ন ও গণপূর্ত অধিদপ্তরের অতিরিক্ত প্রধান প্রকৌশলী পদে পাঁচ কর্মকর্তাকে পদায়ন করেছে সরকার।
বুধবার (১৯ নভেম্বর) মন্ত্রণালয়ের প্রশাসন শাখা-৭ থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।
প্রজ্ঞাপন অনুযায়ী, রাজশাহী গণপূর্ত জোনের অতিরিক্ত প্রধান প্রকৌশলী ওম প্রকাশ নন্দীকে প্রেষণে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (চউক) সদস্য (প্রকৌশল) পদে পদায়ন করা হয়েছে। সিলেট গণপূর্ত জোনের অতিরিক্ত প্রধান প্রকৌশলী কাজী ওয়াসিফ আহমাদকে ঢাকা গণপূর্ত মেট্রোপলিটন জোনে পদায়ন করা হয়েছে। অন্যদিকে, চট্টগ্রাম গণপূর্ত জোনের অতিরিক্ত প্রধান প্রকৌশলী কাজী মো. আবু হানিফকে সিলেট গণপূর্ত জোনে পদায়ন করা হয়েছে।
এদিকে, জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের পরিকল্পনা, নকশা ও বিশেষ প্রকল্প বিভাগের সদস্য মো. আব্দুল গোফফারকে ঢাকা গণপূর্ত জোনের অতিরিক্ত প্রধান প্রকৌশলী করা হয়েছে।
অন্যদিকে, গণপূর্ত অধিদপ্তরের অতিরিক্ত প্রধান প্রকৌশলী (সিভিল) (রিজার্ভ) আমিনুর রহমানকে প্রেষণে জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের পরিকল্পনা, নকশা ও বিশেষ প্রকল্প বিভাগের সদস্য পদে পদায়ন করা হয়েছে।
জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।
নিউজটি আপডেট করেছেন : News Upload
কমেন্ট বক্স