ঢাকা , সোমবার, ২৩ নভেম্বর ২০২৬ , ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলা ভূমি অফিসে জমির খাজনা পরিশোধের নামে চলছে ভয়াবহ ঘুষ বাণিজ্য

ভূমি অফিসে ঘুষের মহোৎসব ২ হাজার টাকার খাজনা দাবি ২৫ হাজার, সংবাদ ধামাচাপা দিতে সাংবাদিককে ঘুষের চেষ্টা!

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ২২-১১-২০২৬ ০৫:৪৯:০৬ অপরাহ্ন
আপডেট সময় : ২২-১১-২০২৬ ০৫:৪৯:০৬ অপরাহ্ন
ভূমি অফিসে ঘুষের মহোৎসব ২ হাজার টাকার খাজনা দাবি ২৫ হাজার, সংবাদ ধামাচাপা দিতে সাংবাদিককে ঘুষের চেষ্টা! নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলা ভূমি অফিসে জমির খাজনা পরিশোধের নামে চলছে ভয়াবহ ঘুষ বাণিজ্য ও সেবাগ্রহীতাদের চরম হয়রানি। সরকারি নির্ধারিত ফির চেয়ে প্রায় ১০ গুণ বেশি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে অফিসটির প্রধান সহকারী কাম হিসাবরক্ষক মো. কবির হোসেনের বিরুদ্ধে।

ভূমি অফিসে ঘুষের মহোৎসব ২ হাজার টাকার খাজনা দাবি ২৫ হাজার, সংবাদ ধামাচাপা দিতে সাংবাদিককে ঘুষের চেষ্টা!

 
নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলা ভূমি অফিসে জমির খাজনা পরিশোধের নামে চলছে ভয়াবহ ঘুষ বাণিজ্য ও সেবাগ্রহীতাদের চরম হয়রানি। সরকারি নির্ধারিত ফির চেয়ে প্রায় ১০ গুণ বেশি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে অফিসটির প্রধান সহকারী কাম হিসাবরক্ষক মো. কবির হোসেনের বিরুদ্ধে। 

এমনকি এই অনিয়মের তথ্য গোপন রাখতে সাংবাদিকদের হাতেও প্রকাশ্যে নগদ টাকা গুঁজে দেওয়ার চেষ্টা করেন তিনি। ভুক্তভোগীদের অভিযোগ ভুক্তভোগী (সজীব মিয়া): আড়াইহাজারের গোপালদী পৌরসভার বাসিন্দা সজীব মিয়ার লিজ নেওয়া জমির সরকারি খাজনা মাত্র ২ হাজার ১৫৬ টাকা (পরবর্তীতে ২ হাজার ২৪২ টাকা)। কিন্তু দালাল ও তৃতীয় পক্ষের মাধ্যমে তার কাছে দাবি করা হয় ২৫ হাজার টাকা। দরকষাকষির পর বাধ্য হয়ে অতিরিক্ত ১০ হাজার টাকা ঘুষ দিলেও মাসের পর মাস তাকে কোনো সরকারি রশিদ (দাখিলা) দেওয়া হয়নি। 
আরেকজন ভুক্তভোগী (ইকরামুল হক সিয়াম): সজীবের চাচাতো ভাই সিয়ামের জমির আসল সরকারি খাজনা ৪ হাজার ৭৪৪ টাকা হলেও কৌশলে তার কাছ থেকে আদায় করা হয় ১৭ হাজার টাকা।  ৩য় ভুক্তভোগী (সৌরভ চন্দ্র দে): একই গ্রামের সৌরভের জমির খাজনা ৫ হাজার ৬০ টাকা হলেও তার কাছে দাবি করা হয় ১৫ হাজার টাকা। অতিরিক্ত ১০ হাজার টাকা ঘুষ দিতে রাজি না হওয়ায় তিনি এখনো খাজনা পরিশোধ করতে পারেননি। 

এ দিকে এই অভিযোগের বিষয় খোঁজ নিতে গেলে হাতেনাতে ধরা ও সাংবাদিককে ঘুষের চেষ্টা করেন :

ভুক্তভোগীদের অভিযোগের ভিত্তিতে অনুসন্ধানে নামে ডেইলি ভয়েস নিউজ এর পতিনিদি । অভিযুক্ত কর্মকর্তা মো. কবির হোসেনের সামনে ঘুষ লেনদেন ও রশিদ ছাড়া টাকা নেওয়ার সুনির্দিষ্ট প্রমাণ তুলে ধরা হলে তিনি প্রশ্নের উত্তর এড়িয়ে যান। একপর্যায়ে সংবাদটি ধামাচাপা দিতে তিনি সাংবাদিকদের নিজ কক্ষে ডেকে নিয়ে সরাসরি নগদ টাকা দিয়ে রফাদফা করার ব্যর্থ চেষ্টা চালান, যা গোপন ক্যামেরায় ধরা পড়ে।

এ বিষয়ে আড়াইহাজার উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মো. মোস্তাফিজুর রহমান ইমন ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি; তবে লিখিত অভিযোগ 
তিনি পেলে ব্যবস্থা নেয়া হবে । 

এই বিষয় আড়াইহাজার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আসাদুর রহমান তথ্য-প্রমাণের ভিত্তিতে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন। 

আগামীর পর্বে থাকছে বিস্তারিত-


নিউজটি আপডেট করেছেন : News Upload

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ