ঢাকা , সোমবার, ২৩ নভেম্বর ২০২৬ , ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

গাজীপুরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে নিষিদ্ধ আ. লীগের প্রকাশ্যে বিক্ষোভ মিছিল

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ২৩-১১-২০২৬ ০১:৪৮:৪৩ অপরাহ্ন
আপডেট সময় : ২৩-১১-২০২৬ ০১:৪৮:৪৩ অপরাহ্ন
গাজীপুরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে নিষিদ্ধ আ. লীগের প্রকাশ্যে বিক্ষোভ মিছিল



গাজীপুরের শ্রীপুরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের রঙ্গিলা বাজার এলাকায় বিক্ষোভ মিছিল করেছেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা

সোমবার (২৩ নভেম্বর) ভোরে শ্রীপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও কার্যক্রম নিষিদ্ধ গাজীপুর জেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক আব্দুল জলিল মিছিলে নেতৃত্ব দেন। বিক্ষোভ মিছিলে মাওনা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান জাহাঙ্গীর আলম খোকনসহ নিষিদ্ধ ছাত্রলীগ, যুবলীগ, শ্রমিকলীগের শতাধিক নেতাকর্মী অংশ নেন। এরইমধ্যে মিছিলের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে।


ওই ভিডিওতে দেখা যায়, মিছিলে উপস্থিত নেতাদের হাতে জাতীয় পতাকা ও সঙ্গে থাকা বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা লাঠিসোঁটা হাতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে মিছিল করেন। সাময়িক সময়ের জন্য ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে যান চলাচলে ব্যাঘাত ঘটে। জুলাই পরবর্তী সময়ে এই প্রথম গাজীপুরে প্রকাশ্যে বিক্ষোভ মিছিল করলেন দলটির নেতাকর্মীরা।


মিছিলের বিষয়ে শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল ইসলাম বলেন, মিছিলের বিষয়ে কিছু জানা নেই, আমরা খোঁজ নিয়ে দেখছি।


নিউজটি আপডেট করেছেন : News Upload

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ