ঢাকা , সোমবার, ২৩ নভেম্বর ২০২৬ , ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

আরও বৃষ্টির আভাস, শীত আসছে কবে জানালো আবহাওয়া অফিস

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ২৩-১১-২০২৬ ০২:১৯:৩৭ অপরাহ্ন
আপডেট সময় : ২৩-১১-২০২৬ ০২:১৯:৩৭ অপরাহ্ন
আরও বৃষ্টির আভাস, শীত আসছে কবে জানালো আবহাওয়া অফিস




আগামী ২৪ ঘণ্টায় দেশের উত্তর ও দক্ষিণাঞ্চলের বিভিন্ন জায়গায় বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। তবে মঙ্গলবার (২৪ নভেম্বর) থেকে দেশের আবহাওয়া শুষ্ক হতে শুরু করবে এবং দিন ও রাতের তাপমাত্রা কমে আসবে। আগামী এক-দুই দিনের মধ্যে সারাদেশে ঠান্ডার অনুভূতি বাড়তে পারে।

সোমবার (২৩ নভেম্বর) এক ব্রিফিংয়ে আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হক এসব তথ্য জানান।

আবহাওয়া অধিদপ্তরের এই কর্মকর্তা জানান, সাগরে আপাতত নতুন কোনো ঘূর্ণিঝড় বা সাইক্লোন সৃষ্টির সম্ভাবনা নেই। তবে গত অক্টোবরের শেষ থেকে ২০ নভেম্বর পর্যন্ত বঙ্গোপসাগরে তিনটি সাইক্লোন তৈরি হয়েছিলো। এ কারণে এতো দিন স্থলভাগ তুলনামূলক উষ্ণ এবং শীতের অনুভূতি কম ছিলো।

আবহাওয়াবিদ নাজমুল হক আরও জানান, এখন থেকে সারাদেশে শীতের অনুভূতি ধীরে ধীরে বাড়তে থাকবে। তবে রাজধানী ঢাকায় শীতের আমেজ ভালোভাবে অনুভূত হতে আরও এক সপ্তাহ সময় লাগতে পারে।


নিউজটি আপডেট করেছেন : News Upload

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ