ঢাকা , সোমবার, ২৩ নভেম্বর ২০২৬ , ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

বিয়ের দাবিতে প্রেমিকের বাড়ির সামনে তরুণী, লাপাত্তা লিমন

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ২৩-১১-২০২৬ ০৮:২১:২৭ অপরাহ্ন
আপডেট সময় : ২৩-১১-২০২৬ ০৮:২১:২৭ অপরাহ্ন
বিয়ের দাবিতে প্রেমিকের বাড়ির সামনে তরুণী, লাপাত্তা লিমন
​ এম এ হোসেন পাটোয়ারী রংপুর পীরগাছা উপজেলা প্রতিনিধি বিয়ের দাবিতে প্রেমিকের বাড়ির সামনের সড়কে অবস্থান নিয়েছেন এক তরুণী। তবে এ ঘটনার পর থেকেই গা ঢাকা দিয়েছেন অভিযুক্ত প্রেমিক লিমন মিয়া। রংপুরের পীরগাছা উপজেলার ৮ নম্বর কৈকুড়ী ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের কৈকুড়ি নওদাপাড়া (স্কুল পাড়া) এলাকায় এই ঘটনা ঘটে। বিষয়টি জানাজানি হওয়ার পর স্থানীয়দের মধ্যে ব্যাপক চাঞ্চল্য ও কৌতূহল তৈরি হয়েছে। ​অভিযোগকারী মোছাঃ রুবির ভাষ্য অনুযায়ী, ঢাকায় একই প্রতিষ্ঠানে চাকরির সুবাদে লিমনের সঙ্গে তাঁর পরিচয় হয়। একপর্যায়ে দুজনের মধ্যে প্রায় ছয় মাসের প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। রুবির দাবি, বিয়ের প্রলোভন দেখিয়ে লিমন একাধিকবার তাঁর সঙ্গে শারীরিক সম্পর্ক স্থাপন করেন এবং ১৫ দিন আলাদা বাসা ভাড়া নিয়ে তাঁকে রাখেন। ​সম্পর্কের বিষয়টি জানাজানি হলে ঢাকায় লিমনের বাসায় বাড়িওয়ালার উপস্থিতিতে একটি সালিশ বৈঠক বসে। তরুণীর দাবি, ওই সালিশে লিমনের মা-বাবার জিম্মায় তাঁকে তুলে দেওয়া হয়েছিল এবং বিয়ের আশ্বাসও দেওয়া হয়েছিল। সম্পর্কের বিভিন্ন ছবি, ভিডিও ও মেসেজসহ একাধিক প্রমাণ তাঁর কাছে সংরক্ষিত আছে বলেও দাবি করেছেন তিনি। ​তরুণী জানান, লিমনের কথামতোই তিনি পীরগাছায় তাঁর বাড়িতে যান। কিন্তু সেখানে পৌঁছানোর পর লিমনের পরিবারের সদস্যরা তাঁকে মারধর করেন এবং চুলের মুঠি ধরে বাড়ি থেকে বের করে দেন। এরপর থেকেই তিনি লিমনের বাড়ির সামনের সড়কে অবস্থান করছেন। বিয়ে এবং নিজের নিরাপত্তা নিশ্চিত না হওয়া পর্যন্ত অবস্থানস্থল ছাড়বেন না বলে সাফ জানিয়ে দিয়েছেন ওই তরুণী। ​ঘটনার পর থেকেই অভিযুক্ত লিমন মিয়া বাড়ি থেকে উধাও হয়েছেন। তাঁর মোবাইল ফোন বন্ধ থাকায় যোগাযোগের চেষ্টা করেও বক্তব্য নেওয়া সম্ভব হয়নি। ​অভিযোগের বিষয়ে লিমনের বাবা মইনুল হাসান বলেন, ঢাকায় তাঁর ছেলের সঙ্গে ওই তরুণীর সম্পর্ক ছিল এবং এ নিয়ে সেখানে একবার সালিশও হয়েছিল। সালিশে তাঁদের নিজেদের মতো চলার কথা বলা হয়েছিল। কিন্তু গতকাল ওই তরুণী তাঁদের বাড়িতে এসে বিয়ের দাবিতে অবস্থান নিলে পরিবারের লোকজন তাঁকে ধরে বাড়ি থেকে বের করে দেন। এ সময় ঘটনাস্থলে স্থানীয় বহু মানুষ জড়ো হন। ​স্থানীয় সূত্রগুলো বলছে, লিমন ও ওই তরুণীর সম্পর্কের বিষয়টি আগে থেকেই পরিবারের অনেকের জানা ছিল। তবে সালিশের প্রকৃত সিদ্ধান্ত এবং উভয় পক্ষের পাল্টাপাল্টি দাবির বিষয়ে নিরপেক্ষ ও স্বাধীনভাবে যাচাই-বাছাই প্রয়োজন। ​বর্তমানে খোলা আকাশের নিচে প্রেমিকের বাড়ির সামনের সড়কে অবস্থান করা তরুণী নিজের নিরাপত্তা নিয়ে চরম শঙ্কা প্রকাশ করেছেন। বিয়ের দাবি পূরণের পাশাপাশি দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ ও নিরাপত্তা চেয়েছেন তিনি। স্থানীয় সচেতন মহলের মতে, ঘটনাটি সুষ্ঠুভাবে তদন্ত করে উভয় পক্ষের বক্তব্য যাচাই করা এবং তরুণীর জানমালের নিরাপত্তা নিশ্চিত করা জরুরি। ২৩-১১-২৬


নিউজটি আপডেট করেছেন : News Upload

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ