অনুমতি ছাড়া নিজ কর্মস্থল জেলার বাইরে নেওয়া যাবে না সরকারি গাড়ি
স্টাফ রিপোর্টার
আপলোড সময় :
২৪-১১-২০২৬ ১১:৫৪:২৫ পূর্বাহ্ন
আপডেট সময় :
২৪-১১-২০২৬ ১১:৫৪:২৫ পূর্বাহ্ন
জেলা পর্যায়ের বিচারকদের অনুকূলে বরাদ্দ করা সরকারি গাড়ি আইন ও বিচার বিভাগের পূর্বানুমতি ছাড়া নিজ নিজ কর্মস্থল জেলার বাইরে নেওয়া যাবে না। এ বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনা দিয়েছে আইন ও বিচার বিভাগের বিচার শাখা।
রোববার (২২ নভেম্বর) আইন ও বিচার বিভাগের বিচার শাখা-৫ থেকে এ-সংক্রান্ত একটি নির্দেশনা জারি করা হয়েছে।
মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব মো. সাইফুজ্জামান স্বাক্ষরিত চিঠিতে বলা হয়েছে, জেলা পর্যায়ের বিচারকদের অনুকূলে বরাদ্দ করা সরকারি গাড়ি মন্ত্রণালয়ের পূর্বানুমতি ছাড়া নিজ নিজ কর্মস্থল জেলার বাইরে না নেওয়ার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।
চিঠিটি সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল, জেলা ও দায়রা জজ, মহানগর দায়রা জজসহ বিচার বিভাগের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও সংশ্লিষ্ট দপ্তরপ্রধানদের কাছে পাঠানো হয়েছে।
নিউজটি আপডেট করেছেন : News Upload
কমেন্ট বক্স