ঢাকা , মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬ , ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

হাসিনার ফেরার গুঞ্জন, বেনাপোল সীমান্তে বিজিবির সঙ্গে রাতভর পাহারায় বিএনপি নেতাকর্মীরা

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ২৪-১১-২০২৬ ১২:১৬:২০ অপরাহ্ন
আপডেট সময় : ২৪-১১-২০২৬ ১২:১৬:২০ অপরাহ্ন
হাসিনার ফেরার গুঞ্জন, বেনাপোল সীমান্তে বিজিবির সঙ্গে রাতভর পাহারায় বিএনপি নেতাকর্মীরা



ভারতের পশ্চিমবঙ্গের পেট্রাপোল সীমান্তে বিক্ষোভ ও সমাবেশকে কেন্দ্র করে যশোরের বেনাপোল সীমান্তে নিরাপত্তা জোরদার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সীমান্তে বাড়ানো হয়েছে টহল ও নজরদারি। রাতে সার্চলাইট ব্যবহার করে পর্যবেক্ষণ করছেন বিজিবি সদস্যরা। চেকপোস্টসহ গুরুত্বপূর্ণ এলাকায় মোতায়েন করা হয়েছে অতিরিক্ত সদস্য। কাঁটাতারের বেড়া না থাকা সীমান্তবর্তী এলাকাগুলোতেও বাড়তি সতর্কতা অবলম্বন করা হচ্ছে।


স্থানীয় সূত্রের ভাষ্য, পেট্রাপোল সীমান্তে একটি সমাবেশে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের চার জ্যেষ্ঠ নেতার উপস্থিতি নিয়ে খবর প্রকাশের পর বেনাপোল সীমান্তে নিরাপত্তা জোরদার করা হয়। সীমান্তের কয়েকটি এলাকায় বিজিবির টহলে স্থানীয় বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদেরও দেখা গেছে।


বিজিবি ও স্থানীয় সূত্রে জানা যায়, গত রবিবার সকালে চিন্ময়কৃষ্ণ দাসের মুক্তির দাবিতে ভারতের পশ্চিমবঙ্গের পেট্রাপোল সীমান্তে বিক্ষোভ ও সমাবেশ করে হিন্দু সুরক্ষা সমিতি ও মতুয়া সম্প্রদায়ের কয়েকটি সংগঠন। এতে ভারতের কয়েকজন রাজনৈতিক নেতাও অংশ নেন। বাংলাদেশের বর্তমান পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে বক্তব্য দেন বক্তারা।


নিউজটি আপডেট করেছেন : News Upload

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ