ঢাকা , মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬ , ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

চট্টগ্রাম সরকারি মহিলা কলেজের অধ্যাপিকার ঝুলন্ত মরদেহ উদ্ধার

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ২৪-১১-২০২৬ ০১:৪১:৫৪ অপরাহ্ন
আপডেট সময় : ২৪-১১-২০২৬ ০১:৪১:৫৪ অপরাহ্ন
চট্টগ্রাম সরকারি মহিলা কলেজের অধ্যাপিকার ঝুলন্ত মরদেহ উদ্ধার



চট্টগ্রামের খুলশীতে নিজ বসতঘর থেকে চন্দা শর্মা কান্তা (৩৬) নামে এক কলেজ শিক্ষিকার ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।


সোমবার (২৩ নভেম্বর) রাত ১০টার দিকে দক্ষিণ খুলশী এলাকার ওই বাসা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

নিহত চন্দা শর্মা চট্টগ্রাম সরকারি মহিলা কলেজের সহযোগী অধ্যাপিকা হিসেবে কর্মরত ছিলেন। তিনি সাতকানিয়া উপজেলার আমিলাইশ কাঞ্চনা বঙ্গচন্দ্র ঘোষ ইনস্টিটিউটের শিক্ষক শ্রী হরেরাম শর্মার মেয়ে। তার স্বামীর নাম মলই কান্তি শর্মা। তাদের সংসারে কোনো সন্তান নেই বলে জানিয়েছে পুলিশ।

স্থানীয় ও পুলিশসূত্রে জানা গেছে, সোমবার রাতে পরিবারের কোনো সদস্য বাসায় না থাকায় তিনি একা ছিলেন। তার স্বামী কাজ থেকে ফিরে দীর্ঘক্ষণ ধরে ডাকাডাকির পরও দরজা না খোলায় দারোয়ানকে ডেকে দরজা ভেঙে পেলেন তারা। পরে বসতঘরের শয়নকক্ষের ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। এরপর তারা পুলিশকে খবর দেন।


ঘটনার সত্যতা নিশ্চিত করে খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ কামরুজ্জামান মুঠোফোনে ঢাকা পোস্টকে বলেন, রাতে খবর পেয়ে পুলিশের একটি দল সেখানে যায়। ঘটনাস্থল থেকে কোনো ধরনের চিরকুট পাওয়া যায়নি। প্রাথমিকভাবে এটি আত্মহত্যা মনে হচ্ছে। নিহতের পরিবারের কোনো অভিযোগ নেই। তবে মৃত্যুর সঠিক কারণ জানতে মরদেহ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।


নিউজটি আপডেট করেছেন : News Upload

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ