ঢাকা , মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬ , ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

ফ্যাসিবাদ ফিরবে না বাংলাদেশ হারবে না

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ২৪-১১-২০২৬ ০৪:১৪:০৭ অপরাহ্ন
আপডেট সময় : ২৪-১১-২০২৬ ০৪:১৪:০৭ অপরাহ্ন
ফ্যাসিবাদ ফিরবে না বাংলাদেশ হারবে না
আল্লাহ সর্ব শক্তিমান, আসসালামু আলাইকুম।

"বিসমিল্লাহির রাহমানির রাহিম"

আজ আমি কোনো দলের নেতা হিসেবে নয়, একজন সাধারণ বাংলাদেশি হিসেবে, একজন শহীদ পরিবারের ভাই হিসেবে আপনাদের সামনে দাঁড়িয়েছি, ২০২৪ ইং সালের জুলাই/আগষ্টের একজন সৈনিক হিসেবে এদেশকে ফ্যাসিষ্ট মুক্ত করেছি আমরা সবাই মিলে।

আপনারা জানেন, এই বাংলাদেশের মাটি কত রক্তে ভেজা, ছাত্র, শ্রমিক, কৃষক, মা-বোন, কেউ বাদ যায়নি। যারা নিরস্ত্র মানুষের বুকে গুলি চালিয়েছে, যারা হেলিকপ্টার থেকে গুলি করেছে, যারা লাশের উপর দাঁড়িয়ে ক্ষমতা ধরে রাখতে চেয়েছে, তাদের বিচার এই বাংলার মাটিতেই হবে।

আজ আদালত রায় দিয়েছে। খুনি সরকারের প্রধান, ফ্যাসিষ্ট হাসিনার বিরুদ্ধে মৃত্যুদণ্ডের রায় হয়েছে। এটা কোনো প্রতিশোধ নয়, এটা ন্যায় বিচার। এটা শহীদদের রক্তের দাবি। এটা কোটি মানুষের চোখের পানির জবাব।

আমি আজ জাতির সামনে স্পষ্ট করে বলতে চাইঃ-

ফ্যাসিষ্ট হাসিনা যদি বাংলাদেশে প্রবেশ করে, ৭ দিনের মধ্যে তার মৃত্যুদণ্ডের রায় কার্যকর করতে হবে।
কোনো তালবাহানা চলবে না। কোনো বিদেশি চাপ চলবে না। কোনো ষড়যন্ত্র চলবে না।
যে হাত শত শত মায়ের বুক খালি করেছে, সেই হাতকে এই বাংলার মাটি ক্ষমা করবে না।

আমি বর্তমান সরকারকে বলবো, আপনারা দেরি করবেন না, রায় কার্যকর করাই এখন আপনাদের ঈমানি দায়িত্ব, ইতিহাস আপনাদের মনে রাখবে।

আমি আমার দল বাংলাদেশ শ্রমজীবী পার্টির পক্ষ থেকে ঘোষণা দিচ্ছিঃ-
আমরা রাজপথে থাকবো, শহীদদের রক্তের সাথে আমরা বেঈমানি করবো না।

মনে রাখবেনঃ-
"ফ্যাসিবাদ ফিরবে না" "বাংলাদেশ হারবে না"

খুনির রাজনীতিতে ঠাঁই নাই। ফ্যাসিষ্টের রাজনীতিতে ঠাঁই নাই।
আসুন, আমরা সবাই মিলে এক নতুন বাংলাদেশ গড়ি। যেখানে কোনো মা আর সন্তান হারাবে না, কোনো শ্রমিক আর গুলি খেয়ে মরবে না, কোনো ছাত্র আর রাজপথে লাশ হবে না।

"মানুষ মানুষের জন্য"
"মানবতা সবার জন্য"

সভাপতি,
লায়ন মোঃ আব্দুল কাদের জিলানী,
বাংলাদেশ শ্রমজীবী পার্টি- বিএসপি।
(সাবেক একাদশ জাতীয় সংসদ বগুড়া-৩ এবং এয়োদশ জাতীয় সংসদ সদস্য পদপ্রার্থী ঢাকা-১৬. (পল্লবী ও রূপনগর থানা)


নিউজটি আপডেট করেছেন : News Upload

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ