আইইউবিএটির ১০ম সমাবর্তনে রাষ্ট্রপতির আমন্ত্রণ গ্রহণ
স্টাফ রিপোর্টার
আপলোড সময় :
২৪-১১-২০২৬ ০৫:০৩:৪১ অপরাহ্ন
আপডেট সময় :
২৪-১১-২০২৬ ০৫:০৩:৪১ অপরাহ্ন
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বিজনেস এগ্রিকালচার অ্যান্ড টেকনোলজির (আইইউবিএটি) একটি প্রতিনিধিদল।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আব্দুর রব প্রতিনিধিদলের নেতৃত্ব দেন। সোমবার (২৩ নভেম্বর) দুপুরে বঙ্গভবনে এই সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়েছে।
সাক্ষাৎকালে উপাচার্য অধ্যাপক ড. আব্দুর রব বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও অন্যান্য কার্যক্রম এবং সাম্প্রতিক অগ্রগতি সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন।
পরে রাষ্ট্রপতি উচ্চশিক্ষার মান বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি শিক্ষার্থীদের প্রয়োজনীয় জ্ঞান ও দক্ষতা অর্জনের মাধ্যমে কর্মজীবনের জন্য প্রস্তুত করে তোলার ওপর তিনি জোর দেন।
এ সময় প্রতিনিধিদল বিশ্ববিদ্যালয়ের আচার্য হিসেবে আইইউবিএটির আসন্ন দশম সমাবর্তনে সভাপতিত্ব করার জন্য রাষ্ট্রপতিকে আমন্ত্রণ জানায়। রাষ্ট্রপতি আমন্ত্রণ গ্রহণ করেন।
সাক্ষাৎকালে রাষ্ট্রপতির কার্যালয়ের সংশ্লিষ্ট সচিবরা উপস্থিত ছিলেন।
১৯৯১ সালে প্রতিষ্ঠিত আইইউবিএটি বাংলাদেশের বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর পথিকৃৎ। বিশ্ববিদ্যালয়টি প্রতিষ্ঠা করেন প্রখ্যাত শিক্ষাবিদ ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইবিএর প্রাক্তন পরিচালক অধ্যাপক ড. এম. আলিমউল্লাহ মিয়ান।
প্রতিষ্ঠার পর থেকে আইইউবিএটি অ্যাকাডেমিক উৎকর্ষ, গবেষণা ও উদ্ভাবনে অসামান্য সাফল্য অর্জন করে আসছে এবং বাংলাদেশের বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে উচ্চ বৈশ্বিক র্যাংকিং অর্জন করেছে।
নিউজটি আপডেট করেছেন : News Upload
কমেন্ট বক্স