ঢাকা , মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬ , ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

১০ মাসে ৮ কোটি টাকার বেশি মাদক ও চোরাচালানি পণ্য জব্দ করল ৫৩ বিজিবি

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ২৪-১১-২০২৬ ০৭:৪৯:২১ অপরাহ্ন
আপডেট সময় : ২৪-১১-২০২৬ ০৭:৪৯:২১ অপরাহ্ন
১০ মাসে ৮ কোটি টাকার বেশি মাদক ও চোরাচালানি পণ্য জব্দ করল ৫৩ বিজিবি
মাহিদুল ইসলাম ফরহাদ চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি ​চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি) চলতি বছরের প্রথম ১০ মাসে (১ জানুয়ারি থেকে ৩০ অক্টোবর ২০২৬) ৮ কোটি ২৩ লাখ ৪৪ হাজার ৪৩১ টাকা মূল্যের মাদকদ্রব্য ও চোরাচালানি মালামাল জব্দ করেছে। এ সময় চোরাচালানে জড়িত অভিযোগে ১৬ জনকে আটক করা হয়। ​ ​দায়িত্বপূর্ণ সীমান্ত: ৫৪.০৫ কিমি (মোট ৪,৪২৭ কিমি সীমান্তের অংশ)​আটক: ১৬ জন ​অস্ত্র ও বিস্ফোরক: ২টি আগ্নেয়াস্ত্র, ৩ রাউন্ড গুলি, ১৯টি ককটেল। ​মাদকদ্রব্য: ১.৯৬০ কেজি হেরোইন, ৫,০৩৫ বোতল নেশাজাতীয় সিরাপ, ৩,০৫০ পিস ট্যাপেন্ডাল ট্যাবলেট, ৬৭৭ বোতল বিদেশি মদ, ২৮৯ বোতল ফেন্সিডিল ও ১৬১ পিস ইয়াবা।​অন্যান্য পণ্য: ৩২৬টি গবাদিপশু, ৩৮৫টি মোবাইল ফোন এবং বিপুল পরিমাণ বিড়ি, বিড়ির পাতা ও মসলা।​মাদক, অস্ত্র, মানবপাচার ও নিত্যপ্রয়োজনীয় পণ্য পাচার রোধে গোয়েন্দা নজরদারি, ড্রোন, সার্চ লাইট ও অস্থায়ী চেকপোস্টের মাধ্যমে অভিযান জোরদার করা হয়েছে। সীমান্ত সুরক্ষায় স্থানীয় প্রশাসন, গণমাধ্যম ও সীমান্তবাসীর সহযোগিতা চেয়েছে ৫৩ বিজিবি।


নিউজটি আপডেট করেছেন : News Upload

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ