ঢাকা , বুধবার, ২৫ নভেম্বর ২০২৬ , ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

পবিপ্রবি'র জনসংযোগ ও প্রকাশনা বিভাগের পরিচালক মাহফুজুর রহমান

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ২৫-১১-২০২৬ ০২:২৫:২৮ অপরাহ্ন
আপডেট সময় : ২৫-১১-২০২৬ ০২:২৫:২৮ অপরাহ্ন
পবিপ্রবি'র জনসংযোগ ও প্রকাশনা বিভাগের পরিচালক মাহফুজুর রহমান


  পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের(পবিপ্রবি) জনসংযোগ ও প্রকাশনা বিভাগের পরিচালক হিসেবে দায়িত্ব পেয়েছেন মো: মাহফুজুর রহমান সবুজ। তিনি দীর্ঘ সাড়ে ১৬ বছরেরও অধিক সময় ধরে একই বিভাগের   উপ-পরিচালক হিসেবে কর্মরত ছিলেন।


গত ২৩ নভেম্বর  বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলরের অনুমোদনক্রমে   রেজিস্ট্রার প্রফেসর মোহাম্মদ জামাল হোসেন স্বাক্ষরিত এক অফিস আদেশে তাঁকে এ দায়িত্ব প্রদান করা হয়।

স্মারক নং পবিপ্রবি/প্রশা-১৯১/অ-১৩/০৪/৩০০৭ তাং২৩/১১/২৬. এ দায়িত্ব পালন সূত্রে বিধি অনুযায়ী আর্থিক ও অন্যান্য সুবিধাদি প্রাপ্য হবেন। দীর্ঘ কর্মজীবনে সততা,দক্ষতা, মেধা,পেশাদারি ত্ব ও দায়িত্বশীলতার পরিচয় দিয়ে মাহফুজুর রহমান সবুজ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক,শিক্ষার্থী,কর্মকর্তা ও কর্মচারীদের কাছে একজন পরিচিত ও জনপ্রিয় মুখ হয়ে উঠেছেন।


দল-মত নির্বিশেষে  বিশ্ববিদ্যালয়ের সর্বস্তরের মানুষের সঙ্গে তাঁর আন্তরিক সম্পর্ক এবং সহমর্মিতাপূর্ণ আচরণ তাঁকে আলাদা পরিচিতি দিয়েছে।  সহকর্মীদের কাছে তিনি একজন যোগ্য, চৌকস ও সাহসী কর্মকর্তা হিসেবে সমাদৃত। কর্মজীবন ও পদোন্নতি : পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের  ইতিহাসে প্রথম নিয়োগপ্রাপ্ত কর্মকর্তা মাহফুজুর রহমান।   


২০০৩ সালের ১১ জানুয়ারি জনসংযোগ ও প্রকাশনা বিভাগের 'জনসংযোগ কর্মকর্তা' হিসেবে যোগদান করেন।পরবর্তীতে ২০০৮ সালে সহকারী পরিচালক এবং  ২০১২ সালে উপ-পরিচালক পদে পদোন্নতি লাভ করেন। বিশ্ববিদ্যালয়ের বিধি অনুযায়ী পরবর্তী ৫ বছর পর পরিচালক পদে পদোন্নতি পাওয়ার কথা থাকলেও তৎকালীন দুর্নীতি পরায়ন  প্রশাসনের সময়ে ( ভিসি হারুনর রশীদ)  রাজনৈতিক রোষানলের শিকার হয়ে তিনি দীর্ঘদিন পদোন্নতি বঞ্চিত ছিলেন।  শিক্ষাজীবন ও প্রশিক্ষণ : মো: মাহফুজুর রহমান সবুজ



বাউফল উপজেলার বিলবিলাসের কৃতি সন্তান। তিনি বরগুনার  আমতলী একে পাইলট মাধ্যমিক বিদ্যালয় থেকে  ১৯৮৯ সালে এসএসসি এবং   পটুয়াখালী সরকারী বিশ্ববিদ্যালয় কলেজ থেকে ১৯৯১ সালে এইচএসসি পরীক্ষায় কৃতিত্বের সাথে  উত্তীর্ণ হন।১৯৯৬ সালে তিনি জাতীয় বিশ্ববিদ্যালয়ের  অধীনে রাষ্ট্রবিজ্ঞান বিভাগে  বিএসএস 


(সম্মান) পরীক্ষায়  ৪র্থ স্থান অধিকার করেন এবং  এমএসএস পরীক্ষায় কৃতিত্বের সাথে উত্তীর্ণ হন।এছাড়া  ২০০৮ সালে তিনি সাংবাদিকতায় স্নাতকোত্তর ডিপ্লোমা (Post Graduate Diploma in journalism) সম্পন্ন করেন। পেশাগত দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে তিনি ম্যাস লাইন মিডিয়া সেন্টার (এমএমসি) কর্তৃক আয়োজিত বিভিন্ন স্বল্প ও দীর্ঘমেয়াদী প্রশিক্ষণে অংশ গ্রহণ জাতীয় ও স্থানীয় নির্বাচনে পর্যবেক্ষক হিসেবে দায়িত্ব পালন করেছেন।


সাংবাদিকতা ও সাংগঠনিক সম্পৃক্ততা : বিশ্ববিদ্যালয়ে যোগদানের পূর্বে  তিনি দীর্ঘদিন   জাতীয় "দৈনিক দিনকাল" ও 'দৈনিক মুক্তকন্ঠ' পত্রিকার পটুয়াখালী জেলা প্রতিনিধি হিসেবে সুনামের সাথে কাজ করেছেন। পাশাপাশি পটুয়াখালী থেকে প্রকাশিত পাক্ষিক সাহিত্য পত্রিকা  "সাগরকন্যা" সম্পাদকের দায়িত্ব পালন করেন।


তিনি পটুয়াখালী প্রেসক্লাবের ৩ বার নির্বাচিত যুগ্ম সাধারণ সম্পাদক এবং  প্রচার ও প্রকাশনা সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করেছেন। ছাত্রজীবনে তিনি পটুয়াখালী জেলা ছাত্রদলের কার্যকরী কমিটির সিনিয়র সদস্য ও  জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা(জাসাস) পটুয়াখালী জেলা শাখার   যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন।

এছাড়া বাউফলের ঐতিহ্যবাহী বিলবিলাস আব্দুর রশীদ সরদার মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতির দায়িত্ব পালন করছেন। শৈশবের স্মৃতি ও ব্যক্তিগত জীবন:  ব্যক্তিগত জীবনে  তিনি এক পুত্র ও এক কন্যা সন্তানের জনক।

উল্লেখ্য,   ১৯৭৯ সালে   বরগুনা জেলা স্কুল সংলগ্ন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী থাকাকালীন সময়ে বরগুনা সদর উপজেলার বুড়িরচর ইউনিয়নের চড়কগাছিয়া এলাকায় খাল খনন কর্মসূচি উপলক্ষে তৎকালীন    রাষ্ট্রপতি শহীদ  জিয়াউর রহমান   আগমন করলে মাহফুজুর রহমান সবুজ তাঁর সান্নিধ্য লাভ করেছিলেন।


সেই থেকেই দেশপ্রেম ও জাতীয়তাবাদী আদর্শের প্রতি তাঁর গভীর  শ্রদ্ধাবোধ তৈরী হয়। নতুন দায়িত্ব পাওয়ার অনুভূতি প্রকাশ করে মাহফুজুর রহমান সবুজ বলেন," আমার দীর্ঘ কর্মজীবনের সঙ্গে ওতোপ্রোতভাবে জড়িয়ে আছে। বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠালগ্ন থেকে জনসংযোগ ও প্রকাশনা  বিভাগের সঙ্গে কাজ করার সুযোগ পেয়েছি। পরিচালক হিসেবে নতুন দায়িত্ব পাওয়া যেমন আনন্দের, তেমনি এটি একটি বড় দায়িত্ব ও চ্যালেন্জ। বিশ্ববিদ্যালয়ের শিক্ষা, গবেষণা, উদ্ভাবন ও সামগ্রিক সাফল্য গণমাধ্যমে যথাযথভাবে তুলে ধরা এবং প্রতিষ্ঠানের ইতিবাচক  সুনাম ও ভাবমূর্তি সমুন্নত রাখাই হবে আমার প্রধান লক্ষ্য। এ সম্মানজনক দায়িত্ব দেওয়ায় তিনি সম্মানিত উপাচার্য অধ্যাপক ড. এস.এম হেমায়েত জাহানকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।


বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এস.এম হেমায়েত জাহান বলেন, " বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কার্যক্রমকে আরও গতিশীল, দক্ষ ও কার্যকর করার লক্ষ্যে যোগ্যতা,অভিজ্ঞতা এবং পেশাগত দক্ষতাকে গুরুত্ব দেয়া হচ্ছে।


জনসংযোগ বিভাগ বিশ্ববিদ্যালয়ের ভাবমূর্তি তুলে ধরা,শিক্ষা ও গবেষণার অর্জন প্রচার এবং গণমাধ্যমের সঙ্গে কার্যকর যোগাযোগ রক্ষায় অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। মাহফুজুর রহমান দীর্ঘদিন এ বিভাগে কাজ করছেন।


তাঁর অভিজ্ঞতা ও পেশাগত দক্ষতা কাজে লাগিয়ে তিনি নতুন দায়িত্ব যথাযথভাবে পালন করবেন বলে আমি আশাবাদী। আমি তাঁর সর্বাঙ্গীন সাফল্য কামনা করছি"। নতুন এ দায়িত্ব পালনে  মাহফুজুর রহমান সবুজ বিশ্ববিদ্যালয় পরিবারসহ সমাজের সর্বস্তরের জনগণের  নিকট দোয়া কামনা করেছেন।




নিউজটি আপডেট করেছেন : News Upload

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ