ঢাকা , বুধবার, ২৫ নভেম্বর ২০২৬ , ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

ঠাকুরগাঁওয়ে সড়ক নির্মাণে নিম্নমানের ইট ব্যবহারের অভিযোগ, সরকারি অর্থ অপচয়ের আশঙ্কা

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ২৫-১১-২০২৬ ০৫:০৩:২৭ অপরাহ্ন
আপডেট সময় : ২৫-১১-২০২৬ ০৫:০৩:২৭ অপরাহ্ন
ঠাকুরগাঁওয়ে সড়ক নির্মাণে নিম্নমানের ইট ব্যবহারের অভিযোগ, সরকারি অর্থ অপচয়ের আশঙ্কা

রহমত আরিফ ঠাকুরগাঁও সংবাদদাতাঃ

ঠাকুরগাঁও শহরের গোধূলি বাজার এলাকা থেকে সেনুয়া ব্রিজ সড়কে নির্মাণকাজে ব্যবহৃত ইটের মান নিয়ে প্রশ্ন উঠেছে। সড়কের কাজে নিম্নমানের ইট ব্যবহারের অভিযোগ তুলে সরকারি অর্থের অপচয় ও সড়কের স্থায়িত্ব নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা।

ঠাকুরগাঁও জেলা নিয়ে মানুষের গর্বের জায়গা রয়েছে। এ জেলার রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং তাঁর ছোট ভাই ঠাকুরগাঁও-১ আসনের সংসদ সদস্য মির্জা ফয়সল আমীন। এমন গুরুত্বপূর্ণ ব্যক্তিদের নিজ জেলায় উন্নয়নকাজের মান নিয়ে প্রশ্ন ওঠায় বিষয়টি আরও আলোচনায় এসেছে।

স্থানীয়দের অভিযোগ, সড়ক নির্মাণে নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহার করা হলে বরাদ্দকৃত সরকারি অর্থের যথাযথ ব্যবহার নিশ্চিত হবে না, পাশাপাশি সড়কটি অল্প সময়ের মধ্যেই ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে। উন্নয়নকাজের মান নিয়ন্ত্রণ ও নিয়মিত তদারকির দায়িত্বে থাকা সংশ্লিষ্ট কর্মকর্তাদের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছেন তাঁরা।

এ ধরনের অভিযোগ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজরে আসবে কি না, তা নিয়ে সংশয় প্রকাশ করেছেন স্থানীয়রা। তাঁদের দাবি, টেকসই সড়ক নির্মাণ ও সরকারি অর্থের সঠিক ব্যবহার নিশ্চিত করতে অবিলম্বে সড়ক থেকে নিম্নমানের ইট অপসারণ করে মানসম্মত নির্মাণসামগ্রী ব্যবহার করতে হবে।

একই সঙ্গে জেলার যেসব সড়কে নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহারের অভিযোগ রয়েছে, সেসব কাজ তদন্ত করে অনিয়মের প্রমাণ পাওয়া গেলে ঠিকাদারসহ দায়ীদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।


নিউজটি আপডেট করেছেন : News Upload

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ