ঢাকা , বুধবার, ২৫ নভেম্বর ২০২৬ , ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

প্রত্যর্পণ চুক্তিতে শেখ হাসিনাকে ফিরিয়ে আনতে আলোচনা চলমান: স্বরাষ্ট্রমন্ত্রী

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ২৫-১১-২০২৬ ০৫:০৬:৫২ অপরাহ্ন
আপডেট সময় : ২৫-১১-২০২৬ ০৫:০৬:৫২ অপরাহ্ন
প্রত্যর্পণ চুক্তিতে শেখ হাসিনাকে ফিরিয়ে আনতে আলোচনা চলমান: স্বরাষ্ট্রমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।




স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ‘পলাতক, দণ্ডপ্রাপ্ত ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেত্রী শেখ হাসিনা নিজস্ব আশ্রয়স্থলে আশ্রয় নিয়েছেন। পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে প্রত্যর্পণ চুক্তির আওতায় তাকে ফিরিয়ে আনতে ভারতের সঙ্গে আলোচনা চলমান।’ ফ্যাসিবাদী আওয়ামী লীগ আর কখনো বাংলাদেশে রাজনীতি করতে পারবে না বলেও মন্তব্য করেন স্বরাষ্ট্রমন্ত্রী।


বুধবার (২৫ নভেম্বর) বিকেলে সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।

মন্ত্রী বলেন, যেসব জেলায় আওয়ামী লীগ কর্মসূচি দিচ্ছে, সেসব এলাকায় সরকার অত্যন্ত কৌশলে ও সতর্কতার সঙ্গে পরিস্থিতি মোকাবিলা করেছে।

তিনি বলেন, ‘বিশ্ব দেখেছে, আওয়ামী লীগ সন্ত্রাসী কর্মকাণ্ড করে জনগণের জানমালের ওপর সহিংসতা চালাচ্ছে। এরপরও কেউ জনগণের জানমালের ওপর হামলা চালালে সরকার কঠোর আইনানুগ ব্যবস্থা নেবে।’


দল হিসেবে আওয়ামী লীগের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের তদন্ত চলছে জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আওয়ামী লীগ নিষিদ্ধ হবে কি না, আদালত এই সিদ্ধান্ত নেবে।’

শ্রমিক অসন্তোষকে কেন্দ্র করে আওয়ামী লীগ ষড়যন্ত্র করতে চেয়েছিল বলেও উল্লেখ করেন সালাহউদ্দিন আহমদ।


নিউজটি আপডেট করেছেন : News Upload

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ