ঢাকা , বুধবার, ২৫ নভেম্বর ২০২৬ , ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

৪ টেস্টেই বাজিমাত, আইসিসি র‌্যাঙ্কিংয়ে ২৮ ধাপ এগিয়ে হৃদয়

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ২৫-১১-২০২৬ ০৫:০৯:০২ অপরাহ্ন
আপডেট সময় : ২৫-১১-২০২৬ ০৫:০৯:০২ অপরাহ্ন
৪ টেস্টেই বাজিমাত, আইসিসি র‌্যাঙ্কিংয়ে ২৮ ধাপ এগিয়ে হৃদয়




টেস্ট ক্রিকেটে দুর্দান্ত ছন্দে রয়েছেন বাংলাদেশের তরুণ ব্যাটার তাওহীদ হৃদয়। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ডাবল সেঞ্চুরির পর দক্ষিণ আফ্রিকার মাটিতেও ১৩৭ রানের ইনিংস খেলেছেন তিনি। এর পুরস্কার হিসেবে আইসিসির সর্বশেষ টেস্ট ব্যাটিং র‌্যাঙ্কিংয়ে ২৮ ধাপ এগিয়ে ৩৩ নম্বরে উঠে এসেছেন হৃদয়। মাত্র চার টেস্ট খেলেই এই অর্জন তার।

হৃদয়ের পাশাপাশি লিটন দাসেরও উন্নতি হয়েছে। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ১২০ রান করে ৯ ধাপ এগিয়ে ২৪ নম্বরে উঠেছেন তিনি। বাংলাদেশের ব্যাটারদের মধ্যে শীর্ষে আছেন লিটনই। অন্যদিকে তিন ধাপ পিছিয়ে ৩৫ নম্বরে নেমেছেন নাজমুল হোসেন শান্ত। ১৮ ধাপ অবনতি হয়ে মুমিনুল হকের অবস্থান এখন ৫৬তম। তবে আর কেউই সেরা ৫০-এর মধ্যে জায়গা করে নিতে পারেননি।

বোলারদের র‌্যাঙ্কিংয়ে মেহেদী হাসান মিরাজ তিন ধাপ পিছিয়ে ২৭তম এবং হাসান মাহমুদ তিন ধাপ এগিয়ে ২৯তম স্থানে রয়েছেন। তাইজুল ইসলাম নেমেছেন ৩০ নম্বরে। তবে অলরাউন্ডারদের তালিকায় নিজের চতুর্থ অবস্থান ধরে রেখেছেন মিরাজ।


আন্তর্জাতিক ব্যাটিং র‌্যাঙ্কিংয়ে এক ধাপ এগিয়ে ষষ্ঠ স্থানে উঠেছেন ভারতের ঋশভ পান্ত। দক্ষিণ আফ্রিকার রায়ান রিকেলটন ১৫ নম্বরে উঠে এসেছেন। বোলারদের তালিকায় দুই ধাপ এগিয়ে ষষ্ঠ স্থানে রয়েছেন কাগিসো রাবাদা।


নিউজটি আপডেট করেছেন : News Upload

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ